Advertisement

জুমবাংলা ডেস্ক: কুমিল্লা নামেই বিভাগের নামকরণের দাবির কথা ফের বলেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

তিনি বলেছেন, কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ চাওয়ার কথাটা আমার ব্যক্তিগত কথা না। কুমিল্লার কোটি মানুষে দাবি এটা। আমার বিশ্বাস বঙ্গবন্ধু কন্যা গণমানুষের এই দাবি প্রত্যাখ্যান করবেন না। কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ দিবেন তিনি।

রবিবার (০৯ জুলাই) বিকালে লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠিত গণসংবর্ধনা ও কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করে এসব কথা বলেন আ ক ম বাহার উদ্দিন বাহার।

এ অনুষ্ঠানের আয়োজন করে দ্য কুমিল্লা কনসোর্টিয়াম ইউকে।

দ্য কুমিল্লা কনসোর্টিয়াম ইউকের আহ্বায়ক সাইফুল ইসলাম দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বলেন, ঐতিহ্যবাহী কুমিল্লায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অনেক স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। এই কুমিল্লা খুনি খন্দকার মোশতাকের কুমিল্লা নয়, এমনকি সে কুমিল্লায় স্থায়ী বাসিন্দাও নয়। কুমিল্লা অসংখ্যা জ্ঞানী ও গুণী মানুষের জন্ম। তাই আমরা সবাই কুমিল্লা নামেই বিভাগ চাই।

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, আমার একটি স্লোগান আছে ‘কুমিল্লা এগোলে, এগোবে বাংলাদেশ’। আমি একদিনে এই বিভাগ দাবি করিনি সেই ১৯৮৮ সাল থেকে কুমিল্লা বিভাগের জন্য আন্দোলন করে আসছি। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্যে আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা এনামুল হক, দ্য কুমিল্লা কনসোর্টিয়াম ইউকের প্রধান উপদেষ্টা রুহুল আমিন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা, যুগ্ম-আহবায়ক আইনজীবী সোহেল কারিম।

এছাড়াও আরও উপস্তিত ছিলেন- খালেদুল ইসলাম খালেদ, আইনজীবী মনিরুল ইসলাম মঞ্জ, ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন বাবু, বরুরা সমিতির প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম মিয়া, জহিরুল ইসলাম, সৈয়দ এহছানুল হক, সাংবাদিক রাশেদুল হক রিয়াদ, সেলিনা আক্তার জোৎসা, দিল জাহান আলী খোকন।

উল্লেখ্য, দ্য কুমিল্লা কনসোর্টিয়াম ইউকের উদ্যোগে ১০ হাজার গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। যা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি লন্ডনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত সাঈদা তাসনিম মুনার কাছে হস্তান্তর করবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.