
দলীয় ৮৬ রানে সৌম্য ফেরার পর মাত্র ৪ রান করে ফেরেন সাব্বির। অধিনায়ক শানাকাও দ্রুত ফিরে গেলে চাপে পড়ে কুমিল্লা। শেষ দিকে অঙ্কন ২৭ বলে ৩৭ করে দলকে এগিয়ে নিলেও তা জেতার জন্য পর্যাপ্ত হয় নি।
এর আগে, কুমিল্লা ওয়ারিয়র্সের বিরুদ্ধে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় নি ঢাকা প্লাটুনসের। তবে দ্রুতই ধাক্কা সামলে ঢাকার ইনিংস গড়েছেন ড্যাশিং ওপেনার তামি্ম ইকবাল। তামিমের ঝড়ো ইনিংসে ভর করেই ১৮০ রানের পাহাড়ে চড়েছে ঢাকা। কুমিল্লার কোনো বোলারই উল্লেখযোগ্য কিছু করতে পারেন নি, সবাই উদার হস্তে রান বিলিয়েছেন।
তবে শানাকা ও সৌম্য সরকার দুইটি করে উইকেট তুলেছেন। ৫৩ বলে ৭৪ রান করে ফিরেছেন তামিম। তিনি ছাড়া তেমন কেউ রান করতে পারেন নি ঢাকার। সুপারস্টার আফ্রিদি আজও ফিরেছেন মাত্র চার রানে। শেষ দিকে থিসারা পেরেরার ঝড়ে বড় সংগ্রহ পায় ঢাকা। পেরেরা মাত্র ১৭ বলে করেন ৪২ রান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



