Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার কুমিল্লায় তিনটি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান
জাতীয় স্লাইডার

কুমিল্লায় তিনটি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

By Arif ArmanJanuary 25, 20262 Mins Read

জনসভায় অংশ

Advertisement
দীর্ঘ ২১ বছর পর কুমিল্লা সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় পৃথক তিনটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক জনসভা করছেন। এরই অংশ হিসেবে কুমিল্লায় এই সফর। এই সফরকে ঘিরে জেলা ও উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনগুলো সম্মিলিতভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কুমিল্লা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিএনপি নেতারা মনে করছেন, তারেক রহমানের এই সফর একদিকে যেমন দলীয় সাংগঠনিক ঐক্যকে আরও দৃঢ় করবে, অন্যদিকে আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীদের জন্য ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে।

কুমিল্লা-৬ সদর আসনের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী ডিগবাজি মাঠে মঞ্চ নির্মাণ, গাড়ি পার্কিংয়েরসহ সব আয়োজন চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম। একই চিত্র চৌদ্দগ্রাম ও দাউদকান্দিতে।

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরকারের প্রচার বৈধ : আলী রীয়াজ

তিনি জানান, চট্টগ্রাম থেকে ফেনী হয়ে সন্ধ্যা সাড়ে ৫টায় চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, ৭টায় কুমিল্লা সুয়াগাজী ফুলতলী ডিগবাজী মাঠ ও সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভা করবেন। এরপর নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় ফিরবেন।

বিএনপির দলীয় সূত্র জানায়, রোববার বিকেলে চট্টগ্রাম থেকে ফেরার পথে প্রথমে চৌদ্দগ্রাম, মাঝে কুমিল্লা সদর দক্ষিণ এবং পরে দাউদকান্দিতে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।

এদিকে দলীয় প্রধানের সফরকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। তারেক রহমানকে চোখের সামনে এক নজর দেখা এবং হাত মেলানোর জন্য অধীর অপেক্ষায় রয়েছেন তারা।

নেতাকর্মীরা জানান, কুমিল্লায় তারেক রহমানকে তারা সরাসরি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ২০০৫ সালে কুমিল্লা স্টেডিয়ামে তারেক রহমান তৃণমূল নেতাকর্মীদের সমাবেশে সর্বশেষ কুমিল্লায় এসেছিলেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বরুড়া আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন জানান, তারেক রহমানের এই সফর শুধু কুমিল্লা নয়, পুরো দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘদিন পর সরাসরি দলীয় প্রধানের উপস্থিতি দলের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ করবে। সফরটিকে সাফল্যমণ্ডিত করার জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    BGB

    আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

    June 22, 2026
    ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

    ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

    June 22, 2026
    তথ্যমন্ত্রী

    দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

    June 22, 2026

    Latest News

    BGB

    আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

    ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

    ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

    তথ্যমন্ত্রী

    দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

    হাইকোর্টে রিট

    অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

    DC

    বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

    প্রধানমন্ত্রী

    চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

    Bus

    হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

    Salam

    সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

    ঝড়ের শঙ্কা

    সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa