Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপারে নতুন রেকর্ড
জাতীয়

কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপারে নতুন রেকর্ড

By Bhuiyan Md TomalSeptember 23, 20232 Mins Read

কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপারে নতুন রেকর্ড

Advertisement
জুমবাংলা ডেস্ক : কুমিল্লা জেলার বিবির বাজার স্থলবন্দর দিয়ে ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ-ভারতে যাতায়াত করেছেন অর্ধলক্ষাধিক যাত্রী। স্থলবন্দরের কার্যক্রম শুরু হওয়ার পর এটি সর্বোচ্চ যাত্রী পারাপার। একইসঙ্গে বেড়েছে আমদানি-রফতানি। ফলে চলতি বছরে সরকারের ৪ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। যাতায়াতে সময় কম লাগায় এবং সুবিধাজনক স্থানে বন্দর হওয়ায় যাত্রী পারাপারে নতুন রেকর্ড গড়েছে বলে জানালেন বন্দর সংশ্লিষ্টরা।

বিবির বাজার স্থলবন্দর কর্তৃপক্ষ বলেন, ২০০৯ সালে বিবির বাজার স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়। কুমিল্লা নগরী থেকে আট কিলোমিটার দূরে এই স্থলবন্দর। শহর থেকে যেতে সময় লাগে আধা ঘণ্টা। ঢাকা থেকে দূরত্ব ১১১ কিলোমিটার ও চট্টগ্রাম থেকে দূরত্ব ১৪৭ কিলোমিটার। অপরদিকে আগরতলা থেকে এর দূরত্ব ৬১ কিলোমিটার। ফলে সুবিধাজনক স্থানে বন্দর হওয়ায় দিন-দিন যাত্রী পারাপার ও আমদানি-রফতানি বাড়ছে।

বিবির বাজার স্থল ও শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, বিবির বাজার দেশের ১৩তম স্থলবন্দর। ২০০২ সালের ১৮ নভেম্বর প্রতিষ্ঠিত হয়। ২০০৯ সালের ১৩ এপ্রিল থেকে কার্যক্রম শুরু হয়। গত কয়েক বছরে রফতানিকৃত প্রধান পণ্যগুলো হলো সিমেন্ট, কয়লা, কোমল পানীয়, রড, পাথর, সাবান, প্লাস্টিক ডোর, পিভিসি পাইপ, টিন, প্লাস্টিক দড়ি, বিস্কুট, কিচেন র‌্যংক ও ইট ভাঙার মেশিন। আমদানিকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে আগরবাতি, ভুট্টা, বেল, আদা, গম, জিরা, মশলা, চাল ও তেঁতুল।

বন্দরের দেওয়া তথ্যমতে, ২০১৮-১৯ অর্থবছরে রফতানি হয়েছে এক লাখ ৫৭ হাজার ৮৪ টন পণ্য, যার মূল্য ১১৫ কোটি ৪০ লাখ টাকা, ২০১৯-২০ অর্থবছরে রফতানি হয়েছে এক লাখ ৩৩ হাজার ৮৬৯ টন পণ্য, যার মূল্য ৯৯ কোটি ৮০ লাখ টাকা, ২০২০-২১ অর্থবছরে রফতানির পরিমাণ এক লাখ ৩৭ হাজার ৫৫৬ টন পণ্য, যার মূল্য ৮৬ কোটি ৭৪ লাখ টাকা, ২০২১-২২ অর্থবছরে রফতানি হয়েছে ৯৭ হাজার ৬৮৬ টন পণ্য, যার মূল্য ৭৩ কোটি ৭২ লাখ টাকা। সর্বশেষ ২০২২-২৩ অর্থবছর রফতানি হয়েছে ৮৩ হাজার ৯২৬ টন পণ্য, যার মূল্য ২০৯ কোটি ৪১ লাখ টাকা।

এ বিষয়ে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার কমিশনার কাজী তৌহিদা আখতার বলেন, বছরের অন্যান্য মৌসুমের তুলনায় শীত-বসন্তকালে যাত্রী পারাপার এবং আমদানি-রফতানি বেশি হয়। অন্য সময়ে যাত্রী পারাপার এবং আমদানি-রফতানি কম হলেও বন্দর কর্মমূখর থাকে। ২০১৮-১৯ অর্থবছরে এক কোটি ৮৮ লাখ, ২০১৯-২০ অর্থবছরে এক কোটি ১০ লাখ, ২০২০-২১ অর্থবছরে ৪ কোটি টাকা, ২০২১-২২ অর্থবছরে ৩ কোটি ৪৫ লাখ এবং সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে ৩ কোটি ৯৯ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে। ২০২১-২২ অর্থবছরে ভারত থেকে যাত্রী এসেছেন ৬৫, বাংলাদেশ থেকে গেছেন ৩৬ জন। ২০২২-২৩ অর্থবছরে এসেছেন ২৪ হাজার ১১৩, ভারতে গেছেন ২৬ হাজার ২৯৫ জন, যা বন্দরের কার্যক্রম শুরুর পর রেকর্ড যাত্রী পারাপার।

স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট শাহ নোমান সিদ্দিক বলেন, বিবির বাজার স্থলবন্দর-২ ভৌগলিকভাবে সুবিধাজনক স্থানে বন্দর হওয়ায় যাত্রী পারাপারে নতুন রেকর্ড গড়েছে বলে জানান তিনি।

বীর মুক্তিযোদ্ধা ও সৈনিক হত্যাকারী জিয়ার মরণোত্তর বিচারের দাবি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026

Latest News

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa