Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home অপরাধ-দুর্নীতি কুমিল্লায় দুঃস্থদের জন্য ত্রাণ চাওয়ায় যুবককে মারধরের অভিযোগ
অপরাধ-দুর্নীতি চট্টগ্রাম জাতীয় বিভাগীয় সংবাদ

কুমিল্লায় দুঃস্থদের জন্য ত্রাণ চাওয়ায় যুবককে মারধরের অভিযোগ

By Hasan Majorএপ্রিল 17, 20202 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: করোনাভাইরাস সংকটময় পরিস্থিতিতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার দুঃস্থদের জন্য ত্রাণ চাওয়ায় এক যুবককে ইউপি চেয়ারম্যান মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। খবর ইউএনবি’র।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানায়, কুমিল্লা দেবীদ্বার উপজেলার দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের মাশিকারা গ্রামের কাপড় ব্যবসায়ী মো. আশেকে এলাহী এলাকার দুঃস্থদের জন্য ত্রাণ চাওয়ায় মারধর করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম খান ও তার সহযোগীরা। আশেকে এলাহী তার নিজ উদ্যোগে গ্রামের ১১০ জনকে ত্রাণ বিতরণ করেন। এরপরও অনেকে ত্রাণ না পাওয়ায় তিনি ৬৮ জনের একটি তালিকা ফেসবুক ম্যাসেঞ্জারে ইউপি চেয়ারম্যানের কাছে পাঠিয়ে ত্রাণের জন্য অনুরোধ জানান।

এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান গত ১১ এপ্রিল চৌকিদার পাঠিয়ে আশেকে এলাহীকে বাড়ি থেকে ধরে নিয়ে ইউনিয়ন পরিষদ অফিসে আটকে রেখে গালিগালাজ ও দফায় দফায় মারধর করে এবং পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এসময় তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়া হয়।

পরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানের কাছে মাফ চেয়ে ছেড়ে দিতে বলে এবং তিনিও চেয়ারম্যানের কাছে মাফ চান। এ নিয়ে এলাকায় সালিশ বসলে সেখানেও তাকে মারধর করা হয় বলে ওই যুবক অভিযোগ করেন।

ঘটনার পর তাকে এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়ার পর তিনি বাড়ি ছেড়ে অন্য স্থানে চলে যান। তার ও পরিবারের দাবি, এ বিষয়টি তদন্ত করে সুষ্ঠু বিচার ও শাস্তির ব্যবস্থা করা হোক।

এদিকে অভিযোগ অস্বীকার করে দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম খান  বলেন, ‘উপজেলা পর্যায়ে এখন পর্যন্ত কোন ত্রাণ আসেনি। তাকে বলার পরও সে আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়। সে বার বার ত্রাণের বিষয়ে কারচুপির অপবাদ দেওয়ায় তাকে কটু কথা বলেছি, তবে মারধর করিনি। আমার বলা কথাগুলো ভাইরাল হলেও আমাকে বলা তার কথাগুলো ফেসবুকে ভাইরাল হয়নি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, ঘটনাটি জানার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছি। কমিটি রিপোর্ট দিলে ব্যবস্থা নেয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
আটক

যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু

জুন 16, 2026
মামলার চিঠি

বেনজীরকে ফেরানোর উদ্যোগ ট্রাইব্যুনালের, ১০ মামলার চিঠি পুলিশকে, নথি গোছাচ্ছে দুদক

জুন 16, 2026

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

জুন 16, 2026
Latest News
আটক

যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু

মামলার চিঠি

বেনজীরকে ফেরানোর উদ্যোগ ট্রাইব্যুনালের, ১০ মামলার চিঠি পুলিশকে, নথি গোছাচ্ছে দুদক

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

জন্ম নিবন্ধন

বাল্যবিয়ে রোধে ডিজিটাল জন্ম সনদ বাধ্যতামূলকের উদ্যোগ

ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নির্বাচন

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: সংসদে আশ্বাস মন্ত্রীর

জাইমা রহমান

বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

সন্তানদের নামে ইউনিয়নের নাম

সন্তানদের নামে ২ ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রী বললেন ‘অলৌকিক মিল’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa