Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কুমিল্লায় পদুয়ার বাজারে ভয়ঙ্কর ইউটার্নে বাড়ছে দুর্ঘটনা
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

কুমিল্লায় পদুয়ার বাজারে ভয়ঙ্কর ইউটার্নে বাড়ছে দুর্ঘটনা

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 18, 20192 Mins Read

খায়রুল আহসান মানিক, ইউএনবি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত কুমিল্লার পদুয়ার বাজার বাইপাসের ইউটার্ন দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। গত কিছুদিন আগে এক সপ্তাহের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায়ই বিভিন্ন দুর্ঘটনায় লোকজন আহত হচ্ছে।

3KBimxCCiQUxue77qYnS1dkruMUfgBfGjEaU3JSZ

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর চৌয়ারা থেকে কুমিল্লা শহরগামী একটি মাইক্রোবাসের সাথে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মাইক্রোবাস আরোহী সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের হিরাপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী শিল্পী আক্তার নিহত হন। আহত হন সাত জন। এছাড়া গত ১৫ সেপ্টেম্বর একই স্থানে রং সাইডে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, ইউটার্নের দুই পাশে উত্তর ও দক্ষিণে দুইটি লিংক রোড রয়েছে। লিংক রোডের পরিবহনগুলোও ইউটার্ন ব্যবহার করে। এছাড়া দেশের প্রধান এই মহাসড়ক দিয়ে প্রতি মিনিটে শত গাড়ি চলাচল করে। সেই গাড়িগুলোর গ্যাপে নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর রুটের পরিবহনগুলো বাম লেন থেকে ডান লেনে প্রবেশ করে। এখানে কোনো ট্রাফিক ব্যবস্থাও নেই যে এক পাশের গাড়ি যাওয়া শেষ হলে অন্যগুলো ছাড়বে। কে কার আগে যাবে তা নিয়ে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

Advertisement

এদিকে মহাসড়কের অধিকাংশ গাড়ি ইউটার্নে এসেও গতি কমায় না। ইউটার্নের একটু পশ্চিমে রেলওয়ে ওভারপাস। সেটিকে ফেনীর মতো বড় করলে এখানের দুর্ঘটনার ঝুঁকি দূর হয়। অপরদিকে মহাসড়কের আইল্যান্ডের কারণে পদুয়ার বাজারের দুই পাশের ব্যবসারও ক্ষতি হচ্ছে। লোকজন সহজে একপাশ থেকে অন্য পাশে যেতে পারে না। একটিমাত্র ফুট ওভার ব্রিজ থাকলেও তা যথাযথ নয়। বিভিন্ন ত্রুটির কারণে অনেকে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে চান না।

পদুয়ার বাজারের ব্যবসায়ী শাহ ফয়সাল কারীম বলেন, পদুয়ার বাজারে ফ্লাইওভার না হওয়ায় দুর্ঘটনা আর যানজট বাড়ছে। সাথে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

দুর্ঘটনা এড়াতে এখানে ফ্লাইওভার নির্মাণের দাবি জানিয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু বলেন, ইউটার্নটি ভয়ঙ্কর হয়ে উঠছে। এখানে দ্রুত ফ্লাইওভার করা প্রয়োজন। তাতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমবে।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, পদুয়ার বাজার ইউটার্নে বিভিন্ন সময়ে দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা রোধে সড়ক ও জনপথ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।

এদিকে সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ড. মো. আহাদ উল্লাহ বলেন, আমরা ইউটার্নের পাশে ইউলুপ করে দিবো। এছাড়া সচেতনতামূলক সাইনবোর্ড দেয়া হবে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa