Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home কুলির ছেলে থেকে হঠাৎ কোটিপতি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

কুলির ছেলে থেকে হঠাৎ কোটিপতি

By Shamim RezaDecember 23, 20192 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : ঘাসজমি থেকে তারকার স্তরে উত্থান ছিল ধূমকেতুর গতিতে। কিন্তু খ্যাতি দীর্ঘস্থায়ী হল না। বছর দু’য়েক আগে যে দ্রুততায় আলোর বৃত্তে উঠেছিলেন, সেভাবেই প্রায় হারিয়ে গেলেন অন্ধকারে। ভারতের প্রতিশ্রুতিমান ক্রিকেটার থাঙ্গারাসু নটরাজন এখন প্রায় বিস্মৃত।

দরিদ্র তামিল পরিবারে নটরাজনের জন্ম ১৯৯১ সালের ২৭ মে। তামিলনাড়ুর সালেম থেকে ৩৬ কিলোমিটার দূরে চিন্নপ্পমপট্টিতে। তার বাবা ছিলেন দিনমজুর। কুলির কাজ করতেন শাড়ি তৈরির কারখানায়। মা রাস্তার ধারে এক চিলতে দোকানে খাবার বিক্রি করতেন।

নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়ার এ রকম এক পরিবারে নটরাজনের বেড়ে ওঠা পাঁচ ভাইবোনের সঙ্গে। ২০ বছর বয়স পর্যন্ত তার ক্রিকেটীয় অভিজ্ঞতা বলতে ছিল অলিগলিতে টেনিস বল আর ইটের উইকেট।
পাড়ার ক্রিকেট খেলার সময় ক্রিকেটার এ জয়প্রকাশের চোখে পড়ে যান নটরাজন। তিনি চেন্নাইয়ে নিয়ে যান নটরাজনকে। সেখানেই জীবনে প্রথম প্রথাগত ক্রিকেট-প্রশিক্ষণ পান তিনি।

বাঁ হাতি পেসার হিসেবে সুযোগ পান জলি রোভার্স ক্লাবে। এরপর ডাক আসে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ থেকে। ডিন্ডিগুল ড্রাগনস-এর হয়ে তার পারফরম্যান্স নজর কাড়ে।

প্রথম শ্রেণির ক্রিকেটে নটরাজনের অভিষেক ২০১৫ সালে, পশ্চিমবঙ্গের বিরুদ্ধে, কলকাতায়। এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬টি ম্যাচে তার মোট উইকেট সংগ্রহ ৪৮টি। রান করেছেন ২৮।

তামিলনাড়ু প্রিমিয়ার লিগের ৭ ম্যাচে ১০ উইকেট এবং ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স দেখে তাকে বলা হত ‘ভারতের মুস্তাফিজুর রহমান’। ২০১৭ সালে তাকে তিন কোটি টাকার বিনিময়ে দলে নেয় আইপিএল ফ্রাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাব। সে বছর তার বেস প্রাইস ছিল মাত্র ১০ লাখ টাকা।

কিন্তু প্রত্যাশা জাগিয়েও জীবনের প্রথম আইপিএল অভিযানে ব্যর্থ হন নটরাজন। মোট ৬টি ম্যাচে তার প্রাপ্তি মাত্র ২টি উইকেট।

কনুইয়ে চোটের জন্য ২০১৭-১৮ মৌসুমে রনজি খেলতে পারেননি নটরাজন। তারপরও সুযোগের ভাগ্য তাকে বিমুখ করেনি। ২০১৮ সালের আইপিএলে তাকে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। তবে এবার নিলামে তার দর উঠেছিল মাত্র ৪০ লাখ টাকা। ভিত্তি মূল্য ৪০ লাখেই তাকে দলে নেয় হায়দরাবাদ।

নিজের আইপিএলের দ্বিতীয় মৌসুমে একটা ম্যাচও খেলেননি নটরাজন। শুরু থেকে শেষ পর্যন্ত তাকে সন্তুষ্ট থাকতে হয় রিজার্ভ বেঞ্চে বসেই।

আইপিএল ২০১৯ -এও নটরাজন আছেন সানরাইজার্স হায়দারবাদেই। তাকে দলেই রেখে দিয়েছিল হায়দরাবাদ।

নটরাজন বলেছিলেন, আইপিএল তার জীবন আমূল পাল্টে দিয়েছে। কিন্তু অন্ধকার থেকে আলোয় এসেও সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। সূত্র: আনন্দবাজার

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

February 5, 2026
ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

February 4, 2026
না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

February 4, 2026
Latest News
না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আইসিসি

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

নাটক

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনকে পাকিস্তানের ‘নাটক’ বলছেন হারভাজান

পাকিস্তান ভারতের ম্যাচ

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হবে’

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.