Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে ২ সপ্তাহে অন্তত ১৪ জনের মৃত্যু
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে ২ সপ্তাহে অন্তত ১৪ জনের মৃত্যু

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 21, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে গত দুই সপ্তাহে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নে পানিতে পড়ে এক বৃদ্ধ মারা যান। খবর ইউএনবি’র।

কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে ২ সপ্তাহে অন্তত ১৪ জনের মৃত্যু

Advertisement

রৌমারী সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুজাউল ইসলাম জানান, ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের মন্ডলপাড়া এলাকার খাইরুজ্জামান (৬৫) মসজিদে ফজরের নামাজ পড়ে ভেলায় করে বাড়ি ফেরার পথে সকাল সাড়ে ৬টার দিকে বন্যার পানিতে পড়ে মারা গেছেন।

এ নিয়ে এখন পর্যন্ত বন্যায় ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত হলেও মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। নেই বিশুদ্ধ পানি, নেই খাদ্য, নেই শৌচকর্মের সুব্যবস্থা। এতে বেশি ভোগান্তিতে পড়েছে নারী, শিশু ও বৃদ্ধরা। কারো ঘরে রান্না হলেও শুকনো ভাত লবণ দিয়ে খেতে হচ্ছে। এ দুর্ভোগ জেলার প্রায় সাড়ে ৮ লাখ বানভাসি মানুষের।

পানি কমলেও কোনো মানুষ এখনও ঘরে ফেরেনি। সরকারিভাবে ত্রাণ শুরু হলেও বেশিরভাগ বানভাসিদের কাছে তা পৌঁছায়নি। বিশাল এক জনগোষ্ঠী পানিবন্দী হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধিরা চরম বিপাকে পড়েছেন। পানিবন্দী মানুষ তাদের কাছে ত্রাণ চাইছে।

এখনও ব্রহ্মপূত্র, ধরলা ও দুধকুমোর নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গণকমিটির কেন্দ্রীয় সভাপতি কলামিস্ট নাহিদ নলেজ বলেন, এ অঞ্চলের মানুষদের বাঁচাতে হলে সরকারকে এখনই চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণা করা হোক। কারণ এ তিনটি উপজেলার ৯৫ ভাগ মানুষ এক সপ্তাহের বেশি সময় ধরে বানের পানিতে ভাসছে। ঘরে ঘরে খাদ্যের জন্য হাহাকার বিরাজ করছে। ঘটছে মানবিক বিপর্যয়। সাধারণ মানুষের একমাত্র সম্বল গবাদিপশুও রক্ষা করতে পারছে না। নেই গো-খাদ্য।

কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে ২ সপ্তাহে অন্তত ১৪ জনের মৃত্যু

জেলা প্রশাসনের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বন্যার ফলে ৫৭টি ইউনিয়নের প্রায় সাড়ে ৮ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ২০ হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক হাজার ২৪৫ কিলোমিটার রাস্তা, ৪০ কিলোমিটার বাঁধ ও ৪১টি ব্রিজ- কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে ৯ হাজার ৭৩৪টি। প্রায় ২ লক্ষাধিক গবাদিপশু পানিবন্দী রয়েছে।

ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে এখন পর্যন্ত ৭৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ১২৮টি, মাদরাসা ৭০টি, মহাবিদ্যালয় ১৭টি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৪০টি। এছাড়া ১ হাজার ২৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পানিতে তলিয়ে গেছে ৫৩৬টি। নদী ভাঙনে বিলীন হয়েছে ৪টি। এতে ১ লাখ ৩৫ হাজার শিশুর পাঠদান বন্ধ হয়ে গেছে।

জেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত ৫ মেট্রিক টন জিআর চাল, ১৩ লাখ ৫০ হাজার টাকা, ৩ হাজার প্যাকেট শুকনো খাবার ও ঈদুল আজহা উপলক্ষে ৬ হাজার ৪২৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ধরলা নদীর পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার ব্রহ্মপুত্র নদের পানি ৬৩ সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa