Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home কুড়িগ্রামে মুলার কেজি ২ টাকা
বিভাগীয় সংবাদ রংপুর

কুড়িগ্রামে মুলার কেজি ২ টাকা

By Saiful IslamNovember 28, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী যাত্রাপুর হাটে পাঁচ কেজি মুলা ১০ টাকায় বিক্রি করছেন কৃষকরা। সেই হিসাবে প্রতি কেজি মুলার দাম পড়েছে দুই টাকা।

শনিবার (২৮ নভেম্বর) কুড়িগ্রামের ঐতিহ্যবাহী যাত্রাপুর হাট ঘুরে এমন চিত্র দেখা যায়। মুলার দাম না পাওয়ায় হতাশায় ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা।

যাত্রাপুরের ঘনেশ্যামপুর, গারুহাড়া, ধরলার পাড়, উত্তর ঘনেশ্যামপুর এলাকা থেকে মুলা বিক্রির জন্য যাত্রাপুর হাটে আসেন কৃষকরা।

এবার সবজি উৎপাদন বেশি হওয়ায় যাত্রাপুর হাটে ক্রেতা কম। পাশাপাশি করোনার কারণে হাটে কমে গেছে ক্রেতাদের আগমন।

এখন আলু, বেগুন, পেঁয়াজের চাহিদা থাকলেও মুলাসহ অনান্য সবজির ক্রেতা নেই বললেই চলে। ক্রেতার অভাবে প্রতি কেজি মুলা দুই টাকায় বিক্রি হচ্ছে। ফলে হতাশায় ভুগছেন কৃষকরা।

কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার কুড়িগ্রাম সদর উপজেলায় ৫৪০ হেক্টর জমিতে শাক- সবজির চাষ হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার সবজির চাষ বেশি হওয়ায় দাম কম।

গারুহাড়া এলাকা থেকে যাত্রাপুর হাটে মুলা বিক্রি করতে আসা রফিক বলেন, চার হাজার টাকা ব্যয়ে ১৬ শতক জমিতে মুলার চাষ করছি। আজ প্রথম হাটে মুলা বিক্রি করতে এসেছি। কিন্তু ক্রেতা নেই। বাজারে মুলা বিক্রি করতে এসে বিপাকে পড়েছি। ক্রেতা না থাকায় দুই টাকা কেজিতে মুলা বিক্রি করেছি।

একই এলাকার কৃষক নুর ইসলাম বলেন, প্রথমে মুলার দাম ভালো ছিল। এখন বাজারে মুলা অনেক বেশি। সেই হিসেবে ক্রেতা কম। এ কারণে মুলার দাম কম। তবে আমরা মুলা চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছি।

যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার বলেন, এবার কৃষি অফিস থেকে প্রায় প্রত্যেক কৃষককে বিভিন্ন প্রকারের শাক-সবজির বীজ দেয়া হয়েছে। কিছু এনজিও কৃষকদের শাক-সবজির বীজ দিয়েছে। ফলে কৃষকরা শাক-সবজি চাষ করেছেন বেশি। উৎপাদন বেশি হওয়ায় ক্রেতার সঙ্কট। ফলে মুলা চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, শহরে তো বিভিন্ন সবজির দাম ভালোই আছে। তবে ওই এলাকার কৃষকরা ঠিকমতো বাজারজাত করতে না পারায় কম দামে বিক্রি করছেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

February 4, 2026
Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

February 4, 2026
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

February 2, 2026
Latest News
বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.