কৃষক কার্ডের মাধ্যমে দেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন হবে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, নির্বাচনের আগে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার।

তিনি জানান, প্রতিটি কৃষক কার্ডের বিপরীতে ২৫০০ টাকা করে পাবেন কৃষকরা।
সোমবার (১৩ এপ্রিল) বিকালে সচিবালয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
মাহদী আমিন বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশের ১০ জেলার ১১টি উপজেলায় ২০ হাজারের বেশি কৃষক কার্ড দেওয়া হবে।
তিনি বলেন, টাঙ্গাইলের কৃষকদের পর্যায়ক্রমে ১৫০০ কার্ড দেওয়া হবে। ১৫ জন কৃষককে নিজ হাতে কার্ড হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী। প্রতিটি কৃষক কার্ডের বিপরীতে ২৫০০ টাকা করে পাবেন কৃষকরা।
আরও পড়ুনঃ পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের যেসব স্টেশন
এছাড়া সুলভ মূল্যে কৃষি উপকরণ বিতরণ, কৃষি বীমা, কৃষি ভর্তুকিসহ নানা সুবিধা পাবেন কৃষকরা বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


