Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
জাতীয়

কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 19, 20202 Mins Read

কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Advertisement

জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার অনুমোদিত কমিটির চিঠি সংগঠনটির সভাপতি সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির হাতে হস্তান্তর করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়, দলের গঠনতন্ত্রের ২৫(৭) ধরা মোতাবেক কৃষক লীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন। সভাপতি শেখ হাসিনার সাথে পরামর্শক্রমে কৃষক লীগের নব নির্বাচিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা আপনাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।

এতে আরও বলা হয়, নব নির্বাচিত সকল সদস্য নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সাথে স্ব স্ব দায়িত্ব পালনে সচেষ্ট হবেন এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জাতীয় কৃষকলীগকে আরও সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী করবেন।

গত বছরের ১৬ নভেম্বর কৃষক লীগের ১০ সম্মেলনে সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি নির্বাচিত হন।

পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি ১৬ জন। এরা হলেন শরীফ আশরাফ আলী, মোহাম্মদ মাহবুব উল আলম, শেখ মোঃ জাহাঙ্গীর আলম, আশা লতা বৈদ্য, এস এম আকবর আলী চৌধুরী, হোসনে আরা, আব্দুল ওয়াদুদ, আব্দুল লতিফ তারিন, আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী, কৃষিবিদ ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, বি এম জয়নাল আবেদীন, এম এ মালেক, মোঃ আবুল হোসেন, কৃষিবিদ সাখাওয়াত হোসেন, এডভোকেট মোঃ রেজাউল করিম ও মোঃ মকসুদুর ইসলাম।

যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার ও একেএম আজম খান।

সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ডক্টর হাবিবুর রহমান মোল্লা, সৈয়দ সাগির উজ্জামান, শাকিলুর রহমান রানা, নূরে আলম সিদ্দিকী হক ও অধ্যাপক মোঃ নাজমুল হক পানু।

অর্থ সম্পাদক, মোহাম্মদ নাসির মিয়া। আন্তর্জাতিক সম্পাদক, মোঃ জিয়াউল হক নাসির। আইন বিষয়ক সম্পাদক, জহির উদ্দিন মিলন। প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ ফারুক আহমেদ। দপ্তর সম্পাদক রেজাউল করিম। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীমা সুলতানা। সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আহসান হাবীব। কুটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ শাহিনুর রহমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মিয়াজী। মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামসুদ্দিন আজাদ। কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজমল হোসেন।

গত ৬ নভেম্বর ২০১৯ সালে অনুষ্ঠিত সম্মেলনে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সভাপতি হন কৃষিবিদ সমীর চন্দ্র এবং সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।

এছাড়া কৃষকলীগের ৪১ সদস্য বিশিষ্ট জাতীয় কমিটির খসড়া প্রকাশ করা হয়েছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa