Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ফুটবল কৃষক সোনা মিয়ার আর্জেন্টিনা প্রীতি, নীল-সাদায় রাঙালেন নিজ বাড়ি
খেলাধুলা জাতীয় ফুটবল

কৃষক সোনা মিয়ার আর্জেন্টিনা প্রীতি, নীল-সাদায় রাঙালেন নিজ বাড়ি

By rskaligonjnewsNovember 21, 20222 Mins Read

কৃষক সোনা মিয়ার আর্জেন্টিনা প্রীতি, নীল-সাদায় রাঙালেন নিজ বাড়ি

Advertisement

জুমবাংলা ডেস্ক: বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় এবার চমক সৃষ্টি করেছেন সোনা মিয়া নামে এক কৃষক। প্রিয় দল ও সমর্থনকে জানান দিতে আর্জেন্টিনার পতাকার রঙে নিজের বাড়ি ও প্রাচীর রাঙিয়েছেন তিনি।

সোনামিয়া যশোরের চৌগাছা ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিবাদমান সাত গ্রামের অন্যতম কমলাপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

চৌগাছা ও মহেশপুর উপজেলার সীমান্তবর্তী সাত গ্রাম। এই সাত গ্রাম একবার চৌগাছা উপজেলার মধ্যে আসে, আবার মহেশপুর উপজেলায় যায়। বর্তমানে গ্রামগুলির শিক্ষা ব্যবস্থা চৌগাছা উপজেলা শিক্ষা অফিসের অধীন। অন্যদিকে ভূমিব্যবস্থাপনা মহেশপুর উপজেলায়। গ্রামগুলির মানুষদের চলাচল শুধুমাত্র ভূমি ব্যবস্থাপনা ছাড়া সবই চৌগাছা উপজেলায়। বর্তমানে গ্রামগুলোর ভূমি ব্যবস্থাপনাও চৌগাছার মধ্যে আসা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান। গ্রামগুলোর অধিকাংশ বাসিন্দারা চান চৌগাছার মধ্যে স্থায়ীভাবে চলে আসুক।

এই সাত গ্রামের অন্যতম গ্রাম কমলাপুর। গ্রামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাধ্যমিক বিদ্যালয়। গ্রামের বাসিন্দারা বরাবরই ক্রীড়া প্রিয়। এই গ্রামেরই বাসিন্দা কৃষক সোনা মিয়া।  ছোট বেলা থেকেই তিনি ক্রীড়ামোদি এবং বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার সাপোর্টার। ২০০২ বিশ্বকাপের সময় থেকে নিজের বাড়িতে ওড়ান আর্জেন্টিনার পতাকা। এবার নিজের বাড়িটি রাঙিয়েছেন আর্জেন্টিনার রঙে।

সোনামিয়ার বাড়িতে গেলে দেখা যায়- তিনি নিজের একতলা ফ্লাট বাড়ি, বাড়ির প্রধান প্রবেশ গেইট, বাড়ির প্রাচীর এমনকি রান্না ঘর ও পাকা টয়লেট সবই আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন। বাড়ির প্রবেশ ফটকের উপরে আর্জেন্টিনা ফুটবল টিমের ছবিসহ প্যানাসাইন, যাতে বিশ্বকাপ ট্রফি নিচ্ছেন যুগের অন্যতম সেরা তারকা লিওলেন মেসি। পাশেই একটি বাঁশে আর্জেন্টিনার পতাকা উড়ছে।

এসময় আলাপকালে আর্জেন্টিনা ভক্ত সোনামিয়া জানান, সামর্থ্য থাকলে কাতারে গিয়ে আর্জেন্টিনার অন্তত একটি ম্যাচ দেখতেন তিনি। সামর্থ্য না থাকায় নিজের বাড়ি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়ে দুধের সাধ ঘোলে মেটাচ্ছেন। তিনি আশা করছেন আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে।

সোনা মিয়া আরও জানান, গ্রামসহ প্রতিবেশিরা প্রতিদিনই তার এই আর্জেন্টিনার রঙে রাঙানো বাড়ি দেখতে আসছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
বিতর্ক

বিশ্বকাপে ইরান-মিশর ম্যাচের আগে বাড়ছে বিতর্ক

June 26, 2026
red

বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক লাল কার্ড দেখেছে ব্রাজিল

June 26, 2026
Cup

মার্কিন মুলুকে ফুটবলের জয়, গ্রুপ পর্বেই বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দর্শক

June 26, 2026

Latest News

বিতর্ক

বিশ্বকাপে ইরান-মিশর ম্যাচের আগে বাড়ছে বিতর্ক

red

বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক লাল কার্ড দেখেছে ব্রাজিল

Cup

মার্কিন মুলুকে ফুটবলের জয়, গ্রুপ পর্বেই বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দর্শক

মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

রাফিনিয়া

দেউলিয়ার পথে রাফিনিয়া, ঘটনা কী

বিমান বিধ্বস্ত

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

Rain

তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

মার্কিন কৃষিপণ্য

অবরুদ্ধ সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনায় ব্যয়ের পরিকল্পনা প্রত্যাখ্যান ইরানের

বিদেশি হস্তক্ষেপ

বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানে বাংলাদেশের পাশে বেইজিং

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa