
জুমবাংলা ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ কৃষকলীগের কার্যনির্বাহী কমিটির বর্ষীয়ান নেতা ও ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি সরকার আলাউদ্দিন।
মঙ্গলবার দুপুরে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন। তার বয়স হয়েছিল ৭০ বছর। স্ত্রী , তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্যক গুণগ্রাহী রেখে গেছেন সরকার আলাউদ্দিন।
তার মৃত্যুতে রাজনীতি মহলে শোকের ছায়া নেমে পড়েছে।
বুধবার বাদজোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন হবে জানান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


