Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কে হবেন নতুন রাষ্ট্রপতি? জানা যাবে ১৯ ফেব্রুয়ারি
জাতীয়

কে হবেন নতুন রাষ্ট্রপতি? জানা যাবে ১৯ ফেব্রুয়ারি

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 26, 20233 Mins Read

নতুন রাষ্ট্রপতির নাম জানা যাবে ১২ ফেব্রুয়ারির আগেই

জুমবাংলা ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গতকাল বুধবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। তফসিলে মনোনয়নপত্র দাখিল ১২ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই ১৩ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১৪ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ১৯ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। গতকাল সকালে নির্বাচন কমিশন সভা শেষে সিইসি এ তফসিল ঘোষণা করেন।

কে হবেন নতুন রাষ্ট্রপতি? জানা যাবে ১৯ ফেব্রুয়ারির আগেই

Advertisement

তবে বর্তমান পরিস্থিতি ও সংশ্লিষ্ট আইন অনুসারে বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন তা জানতে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে না। মনোনয়নপত্র দাখিলের আগেই দলীয় প্রার্থী চূড়ান্ত করার জন্য সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা শেষে দেশের ২২তম রাষ্ট্রপতি কে হচ্ছেন তা জানা যাবে। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় বোর্ডের সভায় যাঁকে মনোনয়ন দেওয়া হবে তিনিই রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত এ পদের দায়িত্ব পাবেন। সংশ্লিষ্ট আইন অনুসারে এ নির্বাচনে নির্বাচনী কর্মকর্তা (প্রধান নির্বাচন কমিশনার) আগামী ১৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাইয়ের পরে ১৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করবেন।

২০১৮ সালের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হয় ওই বছরের ২৫ ফেব্রুয়ারি। আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে গণভবনে সংসদীয় বোর্ডের সভা হয় ৩১ জানুয়ারি। ওই দিনই গণমাধ্যমকে জানানো হয়, মো. আবদুল হামিদকেই দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এরপর নির্বাচনী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা, মনোনয়নপত্র যাচাইরের পর ওই বছরের ৭ ফেব্রুয়ারি তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়। ওই দিনই রাষ্ট্রপতি নির্বাচনের গেজেট প্রকাশ করা হয়। সন্ধ্যায় গণভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ওই গেজেট তাঁর হাতে তুলে দেন তৎকালীন সিইসি ও অন্য চার কমিশনার।এবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল পর্যালোচনা করে দেখা যায়, গতবারের মতোই এবার ২৫ জানুয়ারি তফসিল ঘোষণা করা হলেও তফসিল ঘোষণা থেকে মনোনয়নপত্র দাখিলের সময়ের ব্যবধান ১৭ দিন। গতবার এ ব্যবধান ছিল ১১ দিন। এ অবস্থায় এবার আওয়ামী লীগ তাদের প্রার্থী চূড়ান্ত করতে বেশি সময় পাচ্ছে। তবে ১২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ সময়ের আগেই প্রার্থী চূড়ান্ত করার বিকল্প নেই। সে কারণে আগামী দুই সপ্তাহের মধ্যেই পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা স্পষ্ট হয়ে যাবে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি তাঁর কার্যভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর এ পদে অধিষ্ঠিত থাকতে পারেন। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয়বারের কার্যভার গ্রহণ করেন। সে অনুযায়ী তাঁর দায়িত্বের পাঁচ বছর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। এ পদে একই ব্যক্তি তৃতীয় মেয়াদের জন্য নির্বাচিত হতে পারেন না।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে মেয়াদ শেষ হওয়ার দিনের আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আইনজ্ঞদের মতে, মেয়াদ পূরণের আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে বলতে প্রথম ৩০ দিনকে বোঝাবে। এই বিধানের আলোকে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে গত ২৪ জানুয়ারি। এ ছাড়া সংবিধান অনুসারে রাষ্ট্রপতি নির্বাচনে কারো বয়স ৩৫ বছরের নিচে হলে, সংসদ সদস্য নির্বাচনের যোগ্য না হলে এবং সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত হলে তিনি অযোগ্য বিবেচিত হবেন। রাষ্ট্রপতি নির্বাচনী আইন অনুসারে সংসদ সদস্যরা প্রস্তবক ও সমর্থক না হলে কেউ প্রার্থী হতে পারবেন না। সূত্র : কালের কণ্ঠhttps://inews.zoombangla.com/apnar-rat-ar-ghum-uria-dab/

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa