Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে যাচ্ছে : মির্জা ফখরুল
রাজনীতি

কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে যাচ্ছে : মির্জা ফখরুল

By Shamim RezaSeptember 21, 20192 Mins Read
Advertisement

ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ শনিবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে নবনির্বাচিত ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের উচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা এখন দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত তারই কিছু প্রমাণ গত কয়েকদিন যাবৎ দেখছেন। যুবলীগ- ছাত্রলীগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা সবখানেই ভয়াবহ দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে। দেশের জন্য জনগণের জন্য অত্যন্ত ভয়ংকর একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

জিয়াউর রহমান দেশে ক্যাসিনো চালু করেছেন-আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা এই সমস্ত কথা বলে নিজেদের দোষ ত্রুটি এড়িয়ে যেতে চায়। এমন না যে তারা কেউ জড়িত নেই, সবাই জড়িত আছে। এখন তো কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে যাচ্ছে। সুতরাং কারো থেকে নিস্তার নেই। জনগণের রোষের কাছ থেকে কেউ নিস্তার পাবে না। প্রমাণিত হয়ে গেছে আওয়ামী লীগ সরকার শুধু দুর্নীতি নয় দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সকল কাঠামো ভেঙে দিয়েছে।’

ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের ব্যাপারে নিজের প্রত্যাশা ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমানের তত্ত্বাবধানে অত্যন্ত সুষ্ঠুভাবে ছাত্রদলের নির্বাচন সম্পন্ন হয়েছে এবং আমাদের তরুণ দুজন মেধাবী ছাত্র নেতা নির্বাচিত হয়েছেন এবং ছাত্রদলের এই নেতৃত্ব দেশনেত্রী মুক্তির আন্দোলন, গণতন্ত্র মুক্তি আন্দোলনের নেতৃত্ব নিঃসন্দেহে সবচেয়ে ইতিবাচক ভূমিকা রাখবে। নতুন নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলবে। তার মুক্তি না হওয়া পর্যন্ত ছাত্রদল ঘরে ফিরে যাবে না।’

এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস,বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন,প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সদ্য বিলুপ্ত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব হাসান, সাধারণ সম্পাদক আকরামুল আহাসান, নবনির্বাচিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামলসহ কয়েক হাজার ছাত্রদল নেতাকর্মী।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
জামায়াতের আমীর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কারো রক্তচক্ষু পাত্তা দেওয়া হবে না : জামায়াতের আমীর

February 4, 2026
জামায়াত আমির

সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির

February 4, 2026
তারেক রহমান

ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

February 4, 2026
Latest News
জামায়াতের আমীর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কারো রক্তচক্ষু পাত্তা দেওয়া হবে না : জামায়াতের আমীর

জামায়াত আমির

সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির

তারেক রহমান

ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

মির্জা ফখরুল

তারা ইসলামের কথা বলে প্রতারণা করছে: মির্জা ফখরুল

Amir

এখন ন্যায়বিচারটাও পাব, আশা জামায়াত আমিরের

তারেক রহমান

বাংলাদেশে ‘গুপ্ত’ পরিচয়ে নতুন জালিম আবির্ভূত হয়েছে: তারেক রহমান

বরিশালে তারেক রহমান

বরিশালে তারেক রহমানের জনসভা শুরু, নেতাকর্মীদের ঢল

তারেক রহমান

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

মাহদী আমিন

ইতিহাসে যা অনিবার্য সত্য সেটি ধারণ করা উচিত : মাহদী আমিন

অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনে জামায়াত প্রতিনিধিদল, এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় দ্রুত বিচার দাবি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.