প্রতি বারের মতো বেশ ধুমধামে শুরু হয়েছে আইপিএল। তবে এবার আইপিএলে যেটা সবার নজরে কেড়েছে, তা হলো কলকাতা নাইট রাইডার্সের প্রতিটি ম্যাচে মাঠে শাহরুখ খানের উপস্থিতি। কলকাতায় খেলা হোক কিংবা মুম্বাইয়ে, একটা ম্যাচও ফাঁকি দিচ্ছেন না শাহরুখ। স্বাভাবিকভাবেই অনেকের মনেই কৌতূহল জাগছে, কেন প্রায় সব দিনই মাঠে থাকছেন শাহরুখ? তবে কি কিছু পর্যবেক্ষণ করেছেন? জবাব দিলেন অভিনেতা নিজেই।

কেকেআরের

Advertisement

গত বছর ‘পাঠান’ ছবির মাধ্যমেই বলিউডে প্রত্যাবর্তন করেছিলেন শাহরুখ খান। চার বছরের বিরতির পর পর্দার ‘বাদশা’কে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন দর্শক। বক্স অফিসে ছবিটি গড়েছিল একাধিক নজির। তার পর মুক্তি পেল ‘জওয়ান’। ঠিক একই রকম সাফল্য পায় শাহরুখের গত বছর মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় ছবিটিও। বছর শেষে মুক্তি পায় ‘ডাঙ্কি’। ‘জওয়ান’, ‘পাঠান’-এর মতো ব্যবসা না করলেও মোটের ওপর সফলই বলা চলে ‘ডাঙ্কি’কেও।

একই বছরে পর পর তিনটি ছবি। স্বাভাবিকভাবেই বেশ ব্যস্ততার মধ্যেই কেটেছে গত বছরটা। চলতি বছরে কথা হচ্ছে ‘পাঠান ২’-এর শুটিং শুরু হওয়ার। কিন্তু মাঝে একটা সময় বিরতি নিতে চেয়েছিলেন অভিনেতা।

বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে সব ফাঁস করার হুমকি সন্দীপ লামিচানের

শাহরুখ এক সাক্ষাৎকারে বলেন, ‘‘গত বছর তিনটা ছবি করে ফেলেছি। মনে হলো, এবার একটু বিশ্রাম নিতে পারি। অনেকটা ধকলও গিয়েছে শরীরের ওপর। তাই একটু বিরতি নিতে চাইছি। আমি টিমকে আগেই জানিয়ে দিয়েছিলাম যে, আমি দলের প্রতিটা ম্যাচে উপস্থিত থাকব। ভাগ্য ভালো, আমার শুটিং আবার জুলাই-আগস্ট থেকে শুরু। তাই আমি প্রতিটা ম্যাচে টিমের সঙ্গে থাকতে পারব।” খেলার মাঠে ‘বাদশা’র উপস্থিতি আসলে নিখাদ অবসর যাপন!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.