Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে : আইজিপি
জাতীয় স্লাইডার

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে : আইজিপি

By Sibbir OsmanFebruary 24, 2021Updated:February 24, 20212 Mins Read

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে : আইজিপি

Advertisement
জুমবাংলা ডেস্ক: কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে (সিপিএইচ) আন্তর্জাতিক মানের হাসপাতালে রূপান্তর করা হবে। বর্তমানে এ হাসপাতালে সব ধরনের রোগের চিকিৎসা করা হচ্ছে। এখানে হার্টের রিং পরানোর ব্যবস্থা করা হবে। আগামী বছর আমরা এ হাসপাতালে ক্যানসার চিকিৎসার ব্যবস্থা করব।

বুধবার সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নবনির্মিত ৬তলা জরুরি বিভাগ ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

চলমান করোনাকালে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টার কথা উল্লেখ করে আইজিপি বলেন, করোনা চিকিৎসায় এ হাসপাতালের সেবা সেরা হিসেবে বিবেচিত হয়েছে। এখানে শুধু পুলিশ সদস্য নয়, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ নাগরিকদেরও করোনা চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বদান্যতায় সিপিএইচকে মাত্র ছয় সপ্তাহে পূর্ণাঙ্গ কোভিড হাসপাতালে রূপান্তর করা হয়েছে।

তিনি এ কাজে সহযোগিতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, কোভিড-১৯ টিকা দেওয়ার ক্ষেত্রেও সিপিএইচ এগিয়ে রয়েছে। আজ পর্যন্ত এ হাসপাতালে ২৮ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশ সদস্য ছাড়া সাধারণ মানুষ রয়েছেন তিন হাজার জন।

আইজিপি বলেন, পুলিশ সদস্যদের প্রতিনিয়ত ক্রিটিক্যাল অবস্থায় চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করতে হয়। ফলে পুলিশ সদস্যরা সাধারণ রোগের পাশাপাশি পাকস্থলী, কিডনি ও হার্টের অসুখসহ ক্যানসারের মতো কঠিন রোগে ভোগেন। তাদের চিকিৎসায় আমরা এ হাসপাতালে গ্লোবাল লেভেল ট্রিটমেন্ট দিতে চাই। বর্তমানে এ হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুরের একাধিক হাসপাতালের সমঝোতা স্মারক (এমওইউ) রয়েছে। আমরা অন্যান্য উন্নত দেশের বিভিন্ন হাসপাতালের সঙ্গে এমওইউ করার পরিকল্পনা নিয়েছি।

তিনি বলেন, শুধু পুলিশ সদস্যদের নয়, সুযোগ থাকা সাপেক্ষে আমরা সাধারণ জনগণকেও সেবা দিতে চাই।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিক ঔদার্যে বিভাগীয় ও জেলা পুলিশ হাসপাতালগুলো আধুনিকায়ন এবং উন্নয়নের ব্যবস্থা নেয়া হয়েছে।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ মেডিকেল সার্ভিস গঠন প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগও নেয়া হ‌বে ব‌লে তি‌নি উল্লেখ করেন।

এ সময়, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এক লাখ পাঁচ হাজার বর্গফুটের নবনির্মিত এ ভবনে আইসিইউ, সিসিইউ, এইচডিইউ ইউনিট স্থাপন করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa