
শেষে উপায় না দেখে ওই কিশোরী নিজের লুকিয়ে রাখা মোবাইলে কোচের যৌ’ন হেনস্থার ভিডিও তুলে তা ছড়িয়ে দেন এবং সাহায্য চান। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ বাংলার ক্রীড়া মহল।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভারতের গোয়ার বলে জানা যায়। তবে, ওই ভিডিয়োর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ফাঁস হওয়া সেই ভিডিওতে দেখা যায়, আগে থেকেই ঘরের একটা জায়গায় ভিডিও রেকর্ডার অন করে একটি মোবাইল রেখে দিচ্ছে ওই কিশোরী। তারপর সে এগিয়ে যায় ঘরের দরজার দিকে। খোলা দরজা দিয়ে ওই কোচকে ঢুকতে দেখা যায়। কিশোরীর ডান পায়ে ক্রেপ ব্যান্ডেজ বাঁধা ছিলো। কোচ এসে প্রথমে সেই চোটের জায়গাটা দেখেন। তারপর নানাভাবে কিশোরীর গায়ে হাত দেন। কিছুক্ষণ পর তিনি ঘর থেকে বেরিয়েও যান। এরপর মোবাইলের ভিডিও রেকর্ডার অফ করতে দেখা যায় কিশোরীকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



