স্পোর্টস ডেস্ক : উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ২৪ দলের অংশগ্রহণে জমজমাট আসর এখন নেমে এসেছে ৮ দলে। ২৪ দলের এই আসরে ‘বি’ গ্রুপ থেকে অংশ নিয়েছিল ব্রাজিল এবং ‘সি’ গ্রুপ থেকে আর্জেন্টিনা। লাতিন আমেরিকার দুটি দলই ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

Advertisement

রবিবার (২৯ সেপ্টেম্বর) হবে কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচ। সোমবার (৩০ সেপ্টেম্বর) হবে কোয়ার্টার ফাইনালের বাকি দুটি ম্যাচ।

‘বি’ গ্রুপ থেকে অংশ নিয়ে ব্রাজিল নিজেদের প্রথম খেলায় কিউবাকে ১০ গোলে, দ্বিতীয় খেলায় ক্রোয়েশিয়া ৮-১ গোলে এবং তৃতীয় ও শেষ খেলায় থাইল্যান্ডকে ৯-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করে। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পায় মধ্য আমেরিকার দেশ কোস্টারিকাকে। গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শেষ ষোলোর ম্যাচে কোস্টারিকাকে তারা ৫-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। সেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মরক্কোকে। আগামীকাল রোববার (২৯ সেপ্টেম্বর) তারা মরক্কোর মুখোমুখি হবে। ম্যাচটি হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

অন্যদিকে ব্রাজিলের মতো আর্জেন্টিনার গোল ব্যবধান বেশি না হলেও গ্রুপ পর্বের সব ম্যাচেই জিতেছে আলবিসেলেস্তেরা। নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনকে ৭-১ গোলে, দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২-১ গোলে এবং সবশেষ তৃতীয় ও শেষ ম্যাচে অ্যাঙ্গোলাকে ৯-৫ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা রাখে। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পায় ক্রোয়েশিয়াকে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) শেষ ষোলোর ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। আগামী সোমবার (৩০ সেপ্টেম্বর) তারা কাজাকিস্তানের মুখোমুখি হবে। ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

ব্রাজিল কোয়ার্টার ফাইনালে জয় পেলে সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে ইউক্রেন ও ভেনেজুয়েলার মধ্যকার বিজয়ী দলকে। আর তখন সেমিফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে আগামী বুধবার (২ অক্টোবর)। অন্যদিকে আর্জেন্টিনা শেষ আটের ম্যাচে জয় পেলে সেমিফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার বিজয়ী দলকে। আর তখন সেমিফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে আগামী বৃহস্পতিবার (৩ অক্টোবর)।

ব্রাজিল ও আর্জেন্টিনা যদি কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচটিতে জয় তুলে নিতে পারে তাহলে কাঙ্ক্ষিত সুপার ক্লাসিকো ম্যাচ দেখা যাবে ফুটসাল বিশ্বকাপের ফাইনালে। যে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রোববার (৬ অক্টোবর)।

প্রসঙ্গত, ব্রাজিল টুর্নামেন্টটির সর্বোচ্চ ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন। যদিও তারা ২০১২ সালের পর আর শিরোপা ঘরে তুলতে পারেনি। সে হিসেবে এক যুগ হয়ে গিয়েছে তাদের শিরোপা খরার। তাই এবার সেই শিরোপা খরা কাটাতে চাচ্ছে তারা। সেই সুযোগও রয়েছে তাদের সামনে।

লা লিগায় মৌসুমের প্রথম হার দেখল বার্সেলোনা

অন্যদিকে আর্জেন্টিনা টুর্নামেন্টটির একটি শিরোপা ঘরে তুলেছে। তাও সেটি ২০১৬ সালে। ২০২১ সালে সবশেষ আসরে তারা হয়েছিল রানার্সআপ। এবারও তারা শিরোপা জয়ের পথে দুর্দান্ত গতিতে ছুটে চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.