Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কোরআনের ২৬ আয়াত বাতিল চেয়ে রিটের প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল
জাতীয় বিভাগীয় সংবাদ ময়মনসিংহ

কোরআনের ২৬ আয়াত বাতিল চেয়ে রিটের প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

By iNews DeskMarch 15, 20212 Mins Read

কোরআনের ২৬ আয়াত বাতিল চেয়ে রিটের প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

Advertisement

জুমবাংলা ডেস্ক : ভারতের সুপ্রীম কোর্টে পবিত্র কোরআন শরীফের ২৬ আয়াত বাতিল চেয়ে রিট দায়েরের প্রতিবাদে আজ সোমবার (১৫ মার্চ) নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তৌহিদী জনতা।

বাদ জোহর নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামিয়া মিফতাহুল উলুম মাদরাসার সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা গাজী আব্দুর রহিম, মোস্তফা জিহাদী মাও আব্দুল হান্নান, হাফেজ আব্দুল মোতালেব, ছাত্রনেতা মিজানুর রহমান প্রমুখ।

ভারতে কোরআনের আয়াত পরিবর্তনে রিটের তীব্র নিন্দা হেফাজতের: ভারতে শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভী পবিত্র কোরআন শরিফের ২৬টি আয়াতের ওপর আপত্তি তোলে পরিবর্তনের আবেদন জানিয়ে দেশটির সুপ্রিমকোর্টে করা রিটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।

রোববার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, পবিত্র কোরআন মহান আল্লাহতায়ালার পক্ষ থেকে অবতীর্ণ হওয়া সর্বশেষ ও শ্রেষ্ঠ আসমানি কিতাব। মানবজাতির মুক্তির একমাত্র সংবিধান। কোরআন শরিফ আল্লাহতায়ালার কালাম। তিনি নিজেই কিয়ামত অবধি এ কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। মুসলমানদের আকিদা বিশ্বাস, অবতীর্ণ হওয়া থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কোরআন শরিফের একটি আয়াত এমনকি একটি অক্ষরও পরিবর্তন হয়নি এবং কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। কোরআন শরিফে কোনো প্রকারের পরিবর্তন সাধন হওয়ার দাবিকারী মুসলমান থাকতে পারে না, সে নিঃসন্দেহে কাফের।

কোরআন পরিবর্তনের দুঃসাহস দেখানোকে মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল উল্লেখ করে বাবুনগরী বলেন, ওয়াসিম রিজভী কোরআন শরিফের ২৬টি আয়াতের ব্যাপারে আপত্তি তোলে সেগুলো পরিবর্তনের জন্য ভারতের সুপ্রিমকোর্টে রিট করে কার্যত বিশ্ব মুসলিমের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে।

এই রিট করে অমার্জনীয় অপরাধ করেছে উগ্রবাদী এ শিয়া। এর মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করা হয়েছে। পবিত্র কোরআন শরিফের কোনো আয়াত পরিবর্তনে কোর্টের রিট বিশ্বের মুসলমানরা মেনে নেবেন না।

মোদি সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে হেফাজত আমির বলেন, উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের ইসলামবিদ্বেষী মনোভাবের কারণেই এ ওয়াসিম রিজভী আজ কোরআনের আয়াত পরিবর্তনের জন্য রিট করার সাহস পাচ্ছে। ওয়াসিম রিজভী অতীতেও তার বক্তব্যে ইসলাম সম্পর্কে নানা বিতর্কের সৃষ্টি দিয়েছে। আজ সে প্রকাশ্যে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমাদের বক্তব্য সুস্পষ্ট— পবিত্র কোরআন নিয়ে পৃথিবীর নিকৃষ্টতর কাফের শিয়াদের এমন জঘন্য কর্মকাণ্ড কখনও বরদাশত করা হবে না।

অনতিবিলম্বে ভারতের সুপ্রিমকোর্ট থেকে এই রিট খারিজ করতে হবে এবং বিশ্বের পৌনে ২০০ কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে এই রিট করার অপরাধে কুখ্যাত কাফের শিয়া ওয়াসিম রিজভীকে উপযুক্ত শাস্তি দিতে হবে। দ্রুত সময়ের মধ্যে কোরআনের আয়াত পরিবর্তনের এই রিট খারিজ না হলে ভারতের বিরুদ্ধে মুসলিম বিশ্ব উত্তাল হয়ে উঠবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa