
মন্ত্রী জানান, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই কোরবানি নিশ্চিত করা হবে। এছাড়া কোরবানির পশু বিক্রেতাদের রাস্তায় নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা করা হবে। এদিকে, অনলাইন প্লাটফর্মের মাধ্যমে করোনার মধ্যে পশু বিক্রি আরও জোরদারের নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরবানির পশু পরিবহনের লক্ষ্যে খুলনা-ঢাকা-খুলনা রুটে একজোড়া এবং চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে একজোড়া করে মোট দুই জোড়া ক্যাটেল স্পেশাল ট্রেন চালানোর বিষয়ে পশ্চিমাঞ্চলের রেলওয়ের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংবাদ বিঞ্জপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ট্রেনে কোরবানির পশু পরিবহনে কিলোমিটার প্রতি মাত্র ২০ টাকা খরচ হবে। এছাড়া ব্রডগেজের একটি ওয়াগনে ২০টি গরু পরিবহন করা যাবে।
এদিকে, অনলাইন প্লাটফর্মের মাধ্যমে করোনার মধ্যে পশু বিক্রি আরও জোরদারের নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



