Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কোরবানির পশুর হাটে ১৪৪ ধারা জারি!
জাতীয় বিভাগীয় সংবাদ

কোরবানির পশুর হাটে ১৪৪ ধারা জারি!

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 5, 2022Updated:July 5, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : ঠাকুরগাঁওয়ের কোরবানির একটি পশুর হাটে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ প্রশাসন। মালিকানা নিয়ে বিরোধের কারণে সালন্দর পশুর হাটে ১৪৪ ধারার নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

কোরবানির পশুর হাটে ১৪৪ ধারা জারি!

Advertisement

ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

ওই পশুর হাটের বিষয়ে অভিযোগ দায়ের করা গোলাম মাওলা চৌধুরী জানান, গরু ছাগলের হাটটি যে জায়গায় বসে সেটির পরিমাণ ২ একর এক শতাংশ এবং সেই জায়গাটি পুরোপুরি আমার ব্যক্তি মালিকানায়। ইতোপূর্বে আমি এ হাট থেকে একটি টাকাও নিতাম না। এ হাটটির ব্যাপারে মাইকিং করেছিল সাবেক মেম্বার মিজানুর এবং চেয়ারম্যান মুকুট চৌধুরীর বড়ভাই। তারা আমার জায়গায় পশুর হাট বসাতে তো আমার অনুমতি নিতে হবে। আমি এ ব্যাপারে গত মাসের ২৯ তারিখে একটি অভিযোগ দায়ের করি ম্যাজিস্ট্রেট আদালতে। রোববার ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এর শুনানি করেন এবং হাটটিতে ১৪৪ ধারা জারির আদেশ দেন। পরবর্তীতে সদর থানার ওসি গিয়ে আদালতের আদেশে নোটিশ টাঙিয়ে দেন।

এদিকে কুরবানির পশু ক্রয়-বিক্রয়ে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পশুর হাটগুলোতে অতিরিক্ত ঢোল আদায়ের অভিযোগ উঠেছে। নির্ধারিত দরের চেয়ে কয়েকগুণ আদায় করছেন হাট ইজারাদাররা। এতে ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগীরা। অনেকে বাড়ি বাড়ি গিয়ে গরু ছাগল কিনতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছে ক্রেতারা।

খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার পশুর বড় হাটগুলোর মধ্যে খোচাবাড়ি হাট, চৌধুরী হাট, গড়েয়া হাট, সেনুয়া, শীবগঞ্জ, মাদারগঞ্জ, ফাড়াবাড়িসহ বিভিন্ন হাটে ইজারাদাররা খেয়াল-খুশিমতো টোল আদায় করছেন।

গড়েয়া হাটে চন্ডিপুর গ্রাম থেকে গরু কিনতে আসা মইনুল ইসলাম  অভিযোগ করেন, গরুর দাম নিয়ে কোনো সমস্যা নেই। তবে খাজনা বা টোল বাড়তি আদায় করা হচ্ছে। গরুপ্রতি সরকারি রেট ২৩০ টাকা নির্ধারিত থাকলেও এখানে আদায় করা হচ্ছে ৫০০ টাকা। গরুপ্রতি ২৭০ টাকা বেশি আদায় করা হচ্ছে, যা আদায় রশিদে উল্লেখ করা হচ্ছে না। এ অনিয়মের বিষয়ে জানতে চাইলে ওই হাটের রসিদ লেখক কোনো সদুত্তর দিতে পারেননি।

চৌধুরীর হাটে ছাগল কিনতে আসা জুয়েল নামের আরেক ক্রেতা জানান, হাটগুলোতে ছাগলের ক্ষেত্রেও একইভাবে বেশি টাকা নেওয়া হচ্ছে। ছাগলের জন্য ৯০ টাকা খাজনা নির্ধারণ থাকলেও প্রতিটি ছাগলের জন্য নেওয়া হচ্ছে ১৫০ থেকে ২শ টাকা।

অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে হাটের ইজারাদারদের সঙ্গে কথা বললে এর সদুত্তর না দিয়ে পাশ কাটিয়ে যান।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. শামসুজ্জামান বলেন, হাটে সরকার নির্ধারিত মূল্যেই খাজনা আদায় করতে হবে। অতিরিক্ত আদায়ের কোনো সুযোগ নেই।

আম্বানি ঘরের পুত্রবধূ হবার গুঞ্জন থাকলেও এখন রাত কাটান পুরুষের সঙ্গে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

June 25, 2026
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026

Latest News

অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa