ফাইল ছবি
Advertisement

স্পোর্টস ডেস্ক : একবছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ব্যাটে রানের পাহাড় গড়ছেন স্টিভেন স্মিথ। তাতে আবারও টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা ব্যাটসম্যানের সিংহাসনটা ফিরে পেলেন অজিদের সাবেক অধিনায়ক। বিপরীতে নিজের ব্যর্থতায় পেছনে পড়ে দুইয়ে নেমে গেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

জ্যামাইকা টেস্টে জিতে উইন্ডিজের বিপক্ষে ২-০তে সিরিজ এনেছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপে আপাতত শীর্ষে কোহলির দল। এই টেস্টে ভালোই ব্যাট করেছেন ভারত অধিনায়ক। প্রথম ইনিংসে করেছেন ৭৬। কিন্তু দ্বিতীয় ইনিংসে প্রথম বলে শূন্য করেই হলো যত সর্বনাশ!

অন্যদিকে হেডিংলি টেস্টে না খেলেও তার আগে ১২৬ গড়ে মাত্র তিন ইনিংসে ৩৭৮ রান করেছিলেন স্মিথ। এজবাস্টন টেস্টে আবার দুই ইনিংসেই ছিল সেঞ্চুরি। তাতে কোহলির ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ফেলছিলেন। ভারত অধিনায়ক একটা ইনিংসে গোল্ডেন ডাক মারতেই সেটা হয়ে এলো আশীর্বাদ! এক পয়েন্টের তফাতে স্মিথ উঠে গেলেন শীর্ষে। তার রেটিং এখন ৯০৪, কোহলির ৯০৩।

২০১৫ সাল থেকেই আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে সেরা ব্যাটসম্যান ছিলেন স্মিথ। ২০১৮ সালে সাউথ আফ্রিকায় বল টেম্পারিং কাণ্ডে বিতর্কিত হয়ে একবছরের জন্য পান নিষেধাজ্ঞা। সময়টাতে তাকে টপকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যান কোহলি। সাদা পোশাকে ফিরে পুরনো সিংহাসন ফিরে পেতে অজি ব্যাটসম্যান সময় নিলেন মাত্র তিন ইনিংস। এজবাস্টনে ১৪৪ ও ১৪২ রানের দুই সেঞ্চুরির পর লর্ডসে ৯২ রানের ইনিংসটি নড়িয়ে দেয় কোহলির রাজ্য।

র‍্যাঙ্কিংকে আরও মজবুত করার সুযোগ স্মিথের সামনে। বুধবার থেকে ওল্ড ট্রাফোর্ডে শুরু হচ্ছে অ্যাশেজের চতুর্থ টেস্ট। সিরিজে তারপর বাকী আরও একটি ম্যাচ। শুরুর ধারা বজায় রাখতে পারলে নিজেকে নিয়ে যেতে পারবেন ধরাছোঁয়ার বাইরেই!

কোহলির সামনেও সুযোগ থাকছে। আগামী মাসে সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলতে যাবে তার দল। ২ অক্টোবর থেকে শুরু হবে সিরিজ। এরপর ঘরের মাটিতে আছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ।

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.