Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ‘এমন নির্বাচক জন্মায়নি যে কোহলিকে বাদ দেবে’
ক্রিকেট (Cricket) খেলাধুলা

‘এমন নির্বাচক জন্মায়নি যে কোহলিকে বাদ দেবে’

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 16, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: খারাপ ছন্দ চলছে বিরাট কোহলির। বড় রান কিছুতেই আসছে না তার ব্যাটে। ফর্ম নেই তার। কোহলির সময়টা মোটেও তার পক্ষে কথা বলছে না। সেঞ্চুরি নেই প্রায় তিন বছর হয়ে যাচ্ছে, ব্যাটেও রান নেই এখন।

‘এমন নির্বাচক জন্মায়নি যে কোহলিকে বাদ দেবে’
ফাইল ছবি
Advertisement

১১০টির বেশি ইনিংসে সেঞ্চুরি নেই কোহলির। টানা অফফর্মের কারণে একাদশ থেকে ছিটকে গেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দলে রাখা হয়নি ভারতের সাবেক অধিনায়ককে।

ব্যাট না হাসায় কপিল দেবের মতো ভারতের অনেক সাবেক তারকা কোহলিকে দল থেকে বাদ দেওয়াই সঠিক সিদ্ধান্ত বলছেন।

এমন পরিস্থিতিতে কোহলির পক্ষে কথা বললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। এ সাবেক উইকেটকিপার বলেন, ‘ভারতে এমন কোনো নির্বাচকের জন্ম হয়নি যে বিরাট কোহলিকে বাদ দিতে পারেন।

কোহলির ভারত দলে ঠাঁই না পাওয়াকে বিশ্রাম হিসেবে উল্লেখ করেছেন রশিদ লতিফ।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে রশিদ লতিফ বলেছেন, ‘বিরাট কোহলির খারাপ ফর্ম নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এই অভিজ্ঞ খেলোয়াড় কিছু সময়ের জন্য নিজেকে ক্রিকেট থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ইংল্যান্ড সফরের পর অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বিশ্রাম চেয়েছিলেন তিনি। এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় নির্বাচকরা। ’

রশিদ লতিফ আরও বলেন, ‘বিরাট কোহলিকে এশিয়া কাপে খেলতে দেখা যাবে এমন সম্ভাবনা রয়েছে।’

কোহলিকে ঘিরে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির এক মন্তব্যেরও সমালোচনা করেন।

সৌরভ বলেছিলেন, ‘কোহলিকে তার পথ নিজেই খুঁজে বের করতে হবে এবং সফল হতে হবে।’

সেই মন্তব্যের পিঠে রশিদ লতিফ জানালেন, শুধু কোহলির ফর্ম নিয়ে মাথা ঘামাচ্ছেন ভারতীয় নির্বাচকরা, আরও যারা ভালো খেলছে না তাদের নিয়ে চিন্তা নেই বিসিসিআইয়ের।

পাকিস্তানের এ সাবেক তারকা সৌরভকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনি একজন খেলোয়াড়ের কথা বলছেন, কিন্তু পুরো ভারতীয় দলও ধারাবাহিকভাবে জিতছে না। আপনি কোহলির কাঁধে বন্দুক রেখে অন্য খেলোয়াড়দের নিরাপদে রাখছেন। আপনি ২০১৯ বিশ্বকাপ, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকান। এমনকি যখন কোহলি পারফর্ম করেননি, তখন অন্যরা কী করছিল?’

প্রসঙ্গত, গত তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করতে পারেননি বিরাট কোহলি। চলমান ইংল্যান্ড সফরেও কোহলি ফ্লপ। এজবাস্টন টেস্ট ছাড়াও টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজেও নিজের ইনিংস বড় করতে পারেননি। এখন দেখার বিষয়, বিশ্রামের পর ফিরে তিনি নিজের ছন্দে ফিরেন কিনা। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, ক্রিক এডিক্টর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

July 6, 2026
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

July 6, 2026
রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

July 6, 2026

Latest News

উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মিশরের বাঁশি

ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি

আর্জেন্টিনা-মিশর ম্যাচে

আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে

রোনালদোর বান্ধবী

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

কোয়ার্টার ফাইনাল

কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড

Vini

পেনাল্টি বিতর্কে মুখ খুললেন ভিনিসিউস

আনচেলত্তি

এখানেই শেষ নয়, ব্রাজিলের জন্য ‘নতুন চক্রের শুরু’ দেখছেন আনচেলত্তি

WorldCup

বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa