Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home কোহলিদের পরাজয়ে শ্রীলংকার বিদায়
ক্রিকেট (Cricket) খেলাধুলা

কোহলিদের পরাজয়ে শ্রীলংকার বিদায়

By Shamim RezaDecember 3, 20193 Mins Read
Advertisement

রিশব প্যান্টের মতো এভাবেই আউট হয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। ছবি টুইটার
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ৩১ রানের পরাজয়ে বড় ক্ষতি হয়ে গেল শ্রীলংকার। ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী দলটি সেমিফাইনালে খেলার ক্ষীণ স্বপ্ন দেখছিল। তাদের সেই স্বপ্ন ভেঙে গেছে ইংল্যান্ডের বিপক্ষে বিরাট কোহলিদের পরাজয়ে।

নিজেদের পরের দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের বিপক্ষে জয় পেলেও সেমিতে যাওয়া হচ্ছে না শ্রীলংকার। তার কারণ ইংল্যান্ড, পাকিস্তান যদি নিজেদের শেষ ম্যাচে জিতে যায় তাহলে তারা সেমিতে যাবে।

তাছাড়া ইংল্যান্ড-পাকিস্তান যদি হেরেও যায়। অন্যদিকে শ্রীলংকা যদি নিজেদের শেষ দুই ম্যাচে জয়ও পায় তারপরও সেমিতে যেতে পারবে না। তখন ইংল্যান্ডের মতো সমান ১০ পয়েন্ট হবে লংকানদের। প্লাস রান রেটের কারণে এগিয়ে থেকে সেমিতে যাবে ইংলিশরা।

রোববার ইংল্যান্ডের বার্মিংহামে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে স্বাগতিক ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ইংলিশরা। উদ্বোধনী জুটিতে ১৬০ রান করেন দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। ৫৭ বলে ৬৬ রান করে ফেরেন জেসন রয়। তবে অনবদ্য ব্যাটিং করে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করেন জনি বেয়ারস্টো। তিনি ১০৯ বলে ১০টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১১১ রান করেন।

ইনিংসের শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৫৪ বলে ছয়টি চার ও তিন ছক্কায় ৭৯ রান করেন বেন স্টোকস। জনি বেয়ারস্টোর সেঞ্চুরি আর বেন স্টোকস-জেসন রয়ের জোড়া ফিফটিতে ভর করে ৭ উইকেটে ৩৩৭ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। ভারতের হয়ে মোহাম্মদ সামি ৬৯ রানে ৫ উইকেট শিকার করেন।

৩৩৮ রানের পাহাড় ডিঙাতে নেমে দলীয় ৮ ও ব্যক্তিগত শূন্য রানে ফেরেন লোকেশ রাহুল। ক্রিস ওকসের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ভারতীয় ওপেনার। এরপর দ্বিতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে ১৩৮ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান রোহিত শর্মা। ৭৬ বলে সাতটি চারের সাহায্যে ৬৬ রান করে আউট হন বিরাট কোহলি।

তৃতীয় উইকেটে রিশব প্যান্টের সঙ্গে জুটি বেঁধে ৫২ রান করেন ওপেনার রোহিত শর্মা। আর এই জুটিতেই বিশ্বকাপের চতুর্থ সেঞ্চুরি করেন তিনি। সেঞ্চুরির করার পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি ভারতীয় তারকা ওপেনার। ক্রিস ওকসের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। তার আগে ১০৯ বলে ১৫টি বাউন্ডারিতে ১০২ রান করেন রোহিত।

রোহিত শর্মার বিদায়ের পর চতুর্থ উইকেটে মাত্র ২৮ রানের জুটি গড়তেই আউট হয়ে যান রিশব প্যান্ট। লিয়াম প্লাঙ্কেটের দ্বিতীয় শিকার হওয়ার আগে ২৯ বলে ৩২ রান করেন প্যান্ট। পঞ্চম উইকেটে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ৪১ রানের জুটি গড়তেই লিয়াম প্লাঙ্কেটের তৃতীয় শিকার হার্দিক পান্ডিয়া। তার আগে ৩৩ বলে চারটি বাউন্ডারিতে ৪৫ রান করেন পান্ডিয়া।

এরপর কেদার যাদবকে সঙ্গে নিয়ে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে পরাজয়ের ব্যবধান কিছুটা কমালেও দলের হার এড়াতে পারেননি ধোনি। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৬ রান তুলতে সক্ষম হয় ভারত। শেষ দিকে ৩১ বলে চারটি চার ও এক ছক্কায় ৪২ রান করেন ধোনি। ইংল্যান্ডের হয়ে লিয়াম প্ল্যাঙ্কেট ৫৫ রানে ৩ উইকেট শিকার করেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
Latest News
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.