Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা কোহলির উইকেট নিয়ে আবেগে ভাসছেন এন্ডারসন
ক্রিকেট (Cricket) খেলাধুলা

কোহলির উইকেট নিয়ে আবেগে ভাসছেন এন্ডারসন

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 6, 2021Updated:August 6, 20212 Mins Read

কোহলির উইকেট নিয়ে আবেগে ভাসছেন এন্ডারসন

Advertisement

স্পোর্টস ডেস্ক: নটিংহ্যামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে প্রথম বলেই শিকার করেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস এন্ডারসন। তাই খালি হাতে প্যাভিলিয়নে ফিরেন কিং কোহলি। কোহলিকে শিকার করে আবেগে ভাসছেন ৩৯ বছর বয়সী এন্ডারসন।

দ্বিতীয় দিন ভারতীয় ইনিংসের ৪১তম ওভারে ব্যাট হাতে মাঠে নেমেছিলেন কোহলি। এন্ডারসনের করা অফ-স্টাম্পের ডেলিভারি সামন্য আউট-সুইং করে কোহলির ব্যাটে আলতো চুমু দিয়ে ইংল্যান্ডের উইকেটরক্ষক জশ বাটলারের গ্লাভসে জমা পড়ে। শুন্য রাতে হতাশা নিয়ে মাঠ ছাড়েন কোহলি।

বিশ্ব সেরা ব্যাটসম্যানকে আউট করে উচ্ছাসের মাত্রা যেন শেষই হচ্ছে না এন্ডারসন। কোহলিকে আউটের আগে চেতেশ্বর পূজারাকে শিকার করেন।

দিন শেষে এন্ডারসন বলেন, ‘এই জায়গাটায় (অফ স্টাম্প ঘেঁষে) আগেও আমি চ্যালেঞ্জ করেছি বিরাটকে। সে কখনও খেলেছে, কখনও ছেড়েছে, কখনও পরাস্ত হয়েছে। বেশির ভাগ সময়ই সে সামলে নিয়েছে দারুণভাবে। তবে আজকে সেই দিন, যেদিন তার ব্যাটের কানা ছুঁয়েছে বল। কোহলিকে এত দ্রুত আউট করতে পারা কিছছুটা অস্বাভাবিকই।’

কোহলির উইকেট নিয়ে এন্ডারসন আরও বলেন, ‘কোহলি উইকেট সবসময়ই বড়। যে জায়গায়টায় বল করতে চেয়েছি, ঠিক সেখানেই বল রাখতে পারা ছিলো দারুন। তাদের সেরা ক্রিকেটারদের এত দ্রুত ফেরানো সবসময় হয়ে ওঠে না।’

টেস্ট শুরুর আগে এন্ডারসন এক সাক্ষা]কারে বলেছিলেন, কোহলির উইকেট অনেক বেশি গুরুত্বপূর্ণ, সাথে পূজারাও। তাই এই টেস্টে কোহলি-পূজারাকে শিকার করলেন তিনি। এন্ডারসন বলেছিলেন, ‘কোহলির উইকেটটা অবশ্যই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সে দারুন ব্যাটসম্যান। ম্যাচে বড় প্রভাব ফেলতে পারে সে। তাই তাকে যত তাড়াতাড়ি সম্ভব ফেরাতে হবে। সাথে চেতেশ্বর পূজারাও আছে। সে উইকেটে জমে গেলে, তাকে থামানো কঠিন হবে।’

চলমান টেস্টের প্রথম দিন ১৮৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১২৫ রান করেছে ভারত। দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট নিয়ে ৫৮ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

June 22, 2026
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026

Latest News

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa