Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ৭০ সেঞ্চুরি বাড়ির উঠানে করেনি, বিপদের দিনে কোহলির পাশে শোয়েব
খেলাধুলা

৭০ সেঞ্চুরি বাড়ির উঠানে করেনি, বিপদের দিনে কোহলির পাশে শোয়েব

By Sibbir Osmanজুলাই 17, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: দুর্দিনে সমালোচনা কম হচ্ছে না বিরাট কোহলিকে নিয়ে। একটানা অফ-ফর্মের মধ্যে দিয়ে যাওয়া এই ব্যাটারের সমালোচনা করেছেন ভারতকে বিশ্বকাপ জেতানো কপিল দেবও। তবে পাকিস্তান শিবির থেকে অবশ্য বরাবরই ‘শুভকামনা’ পাচ্ছেন কোহলি। এবার তার পাশে দাঁড়ালেন কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার।

চলতি মাসের শুরুতে এজবাস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে ২০ রানে আউট হওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির সেঞ্চুরি খরা পৌঁছে যায় ৭৫ ইনিংসে। এই ৭৫ ইনিংসে কোহলি হাফ সেঞ্চুরির উদযাপন করেছেন ২৪ বার।

কিন্তু ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর থেকে আর তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার ছোঁয়া হয়নি তার। এখন তো সেঞ্চুরি খুঁজতে খুঁজতে ঘুরপাক খাচ্ছেন অফ-ফর্মেই।

অবশ্য এমন দুর্দিনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানিদের ঠিকই পাশে পেলেন কোহলি। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, রশিদ লতিফদের পর এবার কোহলি বন্দনায় মেতেছেন শোয়েব। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই পেসার মনে করিয়ে দিলেন, কোহলি ৭০টি সেঞ্চুরি বাড়ির উঠানে করেনি।
শোয়েব

Advertisement

শোয়েব বলেন, ‘কপিল দেব আমাদের বড় এবং ওনার একটা মতামত থাকতেই পারে। নিজের মতামত থাকা খারাপ কিছু নয়। যেহেতু তিনি একজন গ্রেট ক্রিকেটার, তাই কপিল দেব কিছু বললে সেটা বুঝে নিতে হবে। তার অভিমত দেওয়ার অধিকার আছে।’

‘তবে একজন পাকিস্তানি হিসেবে কেন আমি কোহলিকে সমর্থন করছি? বিষয়টাও বোঝা জরুরী। তার ৭০টি সেঞ্চুরি আছে। আর সেগুলো সে বাড়ির উঠানে বা ক্যান্ডি ক্রাশ খেলতে খেলতে করেনি।’

গুঞ্জন আছে, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই কোহলির ব্যাটে রান চায় ভারতের টিম ম্যানেজমেন্ট। অন্যথায় টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনা থেকে বাদও পড়তে পারেন এক সময়ের সেরা এই ব্যাটার। এই গুঞ্জনও যথাযথভাবে মনে ধরেনি শোয়েবের। তার মতে, স্রেফ একটা সেঞ্চুরি পেলেও কোহলির সবকিছু বদলে যাবে।

শোয়েব আরও বলেন, ‘ভারতীয় দল থেকে বাদ পড়তে পারে কোহলি, কেউ স্বপ্নেও কীভাবে এমনটা ভাবতে পারে? অনেকেই বলছে, তাকে (কোহলি) বাদ দেওয়া উচিত। বিরাট কোহলির সময় শেষ। তার ক্যারিয়ারে আর কিছুই বাকি নেই। ক্যারিয়ারে সে আর বেশি কিছু করতে পারবে না।’

‘তাদেরকে আমি বলতে চাই, বিরাট কোহলি অসাধারণ ক্রিকেটার। গত দশ বছরে সেরা কোনো ক্রিকেটার যদি থাকে, সেটা অবশ্যই বিরাট। এক-দুটি বাজে বছর কাটছে, তবে সে এখনও রান করছে, শুধুমাত্র সেঞ্চুরিটাই পাচ্ছে না।’

জার্মানিকে হারিয়ে ১২ বছর পর ফাইনালে আর্জেন্টিনা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
সকালে মাঠে নামছে আর্জেন্টিনা

সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

জুন 9, 2026
ফুটবলার ঋতুপর্ণা

ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

জুন 9, 2026
সির সির গান

আবারও বিশ্বকাপের গানে নোরা ফাতেহি, ‘সির সির’-এ তোলপাড় নেটদুনিয়া

জুন 9, 2026
Latest News
সকালে মাঠে নামছে আর্জেন্টিনা

সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

ফুটবলার ঋতুপর্ণা

ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

সির সির গান

আবারও বিশ্বকাপের গানে নোরা ফাতেহি, ‘সির সির’-এ তোলপাড় নেটদুনিয়া

মোসাদ্দেক

মাঠে ফিরেই ম্যাচসেরা, যা বললেন মোসাদ্দেক

সঞ্জয়-নোরা

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান প্রকাশ্যে

বাংলাদেশ

তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের

ব্যাটিংয়ে

টস জিতল অস্ট্রেলিয়া, ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ

টুর্নামেন্ট

শেষ ম্যাচে মালদ্বীপকে হারাতে না পেরে টুর্নামেন্ট ছাড়ল বাংলাদেশ

ঢুকতে দিল না

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিল না যুক্তরাষ্ট্র

স্বস্তির খবর

নেইমারকে নিয়ে স্বস্তির খবর দিলো ব্রাজিল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa