Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অবশেষে কোয়ারেন্টাইনে থাকা ৩১২ বাংলাদেশি বাড়ি ফিরলেন
জাতীয় স্লাইডার

অবশেষে কোয়ারেন্টাইনে থাকা ৩১২ বাংলাদেশি বাড়ি ফিরলেন

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 16, 2020Updated:February 16, 20201 Min Read

অবশেষে কোয়ারেন্টাইনে থাকা ৩১২ বাংলাদেশি বাড়ি ফিরলেন

নিজস্ব প্রতিবেদক: অবশেষে পরিবারের কাছে ফিরলেন রাজধানীর ঢাকার আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে থাকা চীনফেরত ৩১২ বাংলাদেশি। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) ১৫ দিনের বেশি সময় পর আশকোনায় কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন তারা।

সকাল ৮টা থেকে পৃথকভাবে ভাগ হয়ে হজক্যাম্প ছাড়েন ১১২ বাংলাদেশি। এর আগে শনিবার বাড়ি ফেরেন আরও ২০০ বাংলাদেশি।

সূত্র জানায়, চীনের উহান থেকে ফেরা বাংলাদেশিদের ১৫ দিনেরও বেশি সময় ধরে রাজধানীর আশকোনা হজক্যাম্পে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়। তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেখানে করোনাভাইরাসের কোনও আলামত না পাওয়ায় সবাইকে শনিবার ও রবিবার ছেড়ে দেয়া হয়। পরে সব বাংলাদেশি নিজ দায়িত্বে ঘরে ফিরে গেছেন।

Advertisement

১ ফেব্রুয়ারি চীনের উহান থেকে দেশে আসেন ৩১২ বাংলাদেশি। এর পর তাদের আশকোনা হজক্যাম্প ও সম্মিলিত সামরিক হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়।

শনিবার বিকালে রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, চীন থেকে ফেরা ৩১২ জনই সুস্থ রয়েছেন। তাদের কারোর মধ্যে কভিড-১৯ (করোনার নতুন নাম) এর কোনও লক্ষণ-উপসর্গ নেই।

চীনের উহানে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম ধরা পড়ে। এ পর্যন্ত ১৬৬৫ জন করোনায় মারা গেছেন। এর মধ্যে ৭-৮ জন বাদে সবাই চীনা নাগরিক।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa