
দেশীয় এক গণমাধ্যমে ফেসবুক লাইভে সাকিব আল হাসান বলেন, স্বাধীন দেশে জন্ম নিতে পেরেছি বলেই বিশ্ব জুরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারছি। যদি আমরা স্বাধীন না হতাম তবে কী দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারতাম?
নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পারিবারিক কারণে দলের সাথে নেই সাকিব। তবে, যেহেতু তার তৃতীয় সন্তানের জন্ম হয়ে গেছে সেহেতু তিনি দুই ওয়ানডে ও তিন টি টোয়েন্টির জন্য দলের সাথে ঠিকই যোগ দিতেন। যদি না করোনার কঠোর বিধি নিষেধ না থাকতো।
সাকিব বলেন, আমি খুব বেশি মিস করছি দলকে। এখন আমার বাচ্চাটাও হয়ে গেছে, যদি কোয়ারেন্টাইনের বাধা না থাকতো তাহলে আমি দলের সাথে শেষ দুই ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য দলের সাথে যোগ দিতাম।
সাকিব আল হাসান মনে করেন দ্বিতীয় ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। আগামী ২৩ মার্চ সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



