Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

By Hasan Majorজানুয়ারি 23, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। গতরাতে ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বৃষ্টি আইনে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।

Advertisement
ফলে ৩ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পায় বাংলাদেশের যুবারা। ৩ খেলায় সবগুলো জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ইংল্যান্ডের কাছে হার দিয়ে এবারের আসর শুরু করেছিলো বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে কানাডাকে ৮ উইকেটে হারায় বাংলাদেশের যুবারা।

‘এ’ গ্রুপ থেকে আগেভাগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিলো ইংল্যান্ড। দ্বিতীয় দল হিসেবে শেষ আটে যাবার সুযোগ ছিলো বাংলাদেশ ও আরব আমিরাতের। তাদের সামনে সমীকরণ ছিলো, গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতলেই কোয়ার্টার ফাইনালে উঠবে বাংলাদেশ বা সংযুক্ত আরব আমিরাত।

এমন সমীকরন নিয়ে সেন্ট কিটসে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় বাংলাদেশ। বাংলাদেশ বোলারদের তোপে শুরু থেকেই চাপে পড়ে আরব আমিরাত। ৮ রানেই ২ উইকেট হারায় তারা। পরবর্তীতে আরব আমিরাতের মিডল-অর্ডারের তিন ব্যাটার ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করলেও বেশি দূর যেতে পারেনি। শেষ পর্যন্ত ৪৯তম ওভারে ১৪৮ রানেই অলআউট হয় আরব আমিরাত।

বাংলাদেশের পেসার রিপন মন্ডল ৩১ রানে ৩টি, আশিকুর জামান-তানজিম হাসান সাকিব ২টি করে এবং রাকিবুল হাসান-আরিফুল ইসলাম ১টি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৪৯ রানের লক্ষ্যে শুরুটা দারুন ছিলো বাংলাদেশের। ২১ দশমিক ২ ওভারে বাংলাদেশকে ৮৬ রানের সূচনা এনে দেন দুই ওপেনার মাহফিজুল ইসলাম ও ইফতেখার হোসেন। প্রথম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৭০ বলে ২টি চার ও ১টি ছক্কায় ৩৭ রান করেন ইফতেখার।

ইফতেখারের আউটের পর বৃষ্টি নামলে বন্ধ হয় খেলা। বেশ কিছুক্ষণ বাদে খেলা শুরু হলে জয়ের জন্য ৩৫ ওভারে ১০৭ রানের নতুন টার্গেট পায় বাংলাদেশ। অর্থাৎ ইফতেখারের আউটের পর মাত্র ২১ রানের প্রয়োজন পড়ে বাংলাদেশের।

বাকীটুকু ভালোভাবেই সাড়েন মাহফিজুল ও প্রান্তিক নওরোজ নাবিল। ২৪ দশমিক ৫ ওভারে ১ উইকেটে ১১০ রান করে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

মাহফিজুল ৬৯ বলে ৬টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৬৪ রান করেন। ১০ বলে ৫ রানে অপরাজিত থাকেন নাবিল। ম্যাচ সেরা হন মাহফিজুল।

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। গত আসরের ফাইনালে এই ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিলো বাংলাদেশের যুবারা। আগামী ২৯ জানুয়ারি অ্যান্টিগায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।-বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
গোলরক্ষক

ঘানার গোলরক্ষক বেনজামিন আসারি: সংগ্রাম থেকে বিশ্বকাপের মঞ্চে অনুপ্রেরণার গল্প

জুন 18, 2026
নেইমার

ব্রাজিল শিবিরে নেইমারকে নিয়ে ফের দুঃসংবাদ

জুন 18, 2026
অক্ষরা

নারী ক্রিকেটে ১২৬ বলে ৩০৬ করলেন অক্ষরা গুপ্তা

জুন 18, 2026
Latest News
গোলরক্ষক

ঘানার গোলরক্ষক বেনজামিন আসারি: সংগ্রাম থেকে বিশ্বকাপের মঞ্চে অনুপ্রেরণার গল্প

নেইমার

ব্রাজিল শিবিরে নেইমারকে নিয়ে ফের দুঃসংবাদ

অক্ষরা

নারী ক্রিকেটে ১২৬ বলে ৩০৬ করলেন অক্ষরা গুপ্তা

হাসান

স্বপ্নের অভিষেকে উজ্জ্বল হাসান মাহমুদ, কাউন্টিতে ৯ উইকেট শিকার

বিশ্বকাপ

‘রোনালদো আর আগের মতো নেই’—বিশ্বকাপে ড্রয়ের পর কঙ্গো ফুটবলারের খোঁচা

Flag

‘আল্লাহু আকবার’ খচিত ইরাকের পতাকাও মাঠে বিছায়নি ফিফা

প্রেসিডেন্ট লুলা

মেসিকে ব্রাজিল দলে চান প্রেসিডেন্ট লুলা

মেসি পেলে

মেসি কি পেলেকেও ছাড়িয়ে যাবেন

মেসি

২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন মেসি

হাসপাতালে চিকিৎসাধীন

হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa