Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ক্যাবল অপারেটরদের কারণে বছরে ১০-১২ হাজার কোটি টাকা ক্ষতি: মন্ত্রী
জাতীয়

ক্যাবল অপারেটরদের কারণে বছরে ১০-১২ হাজার কোটি টাকা ক্ষতি: মন্ত্রী

By Mohammad Al AminFebruary 23, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: ক্যাবল অপারেটর জিজিটালাইজড না হওয়ায় সরকার প্রতিবছর ১০ থেকে ১২ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলে রবিবার জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। (খবর ইউএনবি’র)

তিনি বলেছেন, ‘বর্তমানে টিভি গ্রাহক আছে প্রায় সাড়ে ৪ কোটি। কিন্তু ক্যাবল অপারেটররা গ্রাহক সংখ্যা কম দেখাচ্ছে। তাতে সরকার বছরে ১০ থেকে ১২ হাজার কোটি টাকার ভ্যাট থেকে বঞ্চিত হচ্ছে। ক্যাবল অপারেটর জিজিটালাইজড না হওয়ায় সরকার এ রাজস্ব হারাচ্ছে।’

সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, ক্যাবল অপারেটরগুলো গত ডিসেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে এবং চলতি বছরের জুনের মধ্যে সারাদেশে ডিজিটালাইজড করার কথা থাকলেও করতে পারেনি।

‘আমরা তাদের আরেকবার নির্দিষ্ট একটি সময় দেব। নির্দিষ্ট সময়ের পর ব্যবস্থা নেয়া হবে,’ যোগ করেন মন্ত্রী।

ডিজিটালাইজড করতে কতদিন সময় দেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, এটি ক্যাবল অপারেটরদের সাথে কথা বলে সময় নির্ধারণ করে দেয়া হবে। ‘তবে আমার মতে আগামী এক বছরের মধ্যে ক্যাবল অপারেটর ডিজিটালাইজড করা সম্ভব,’ বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, বর্তমানে ক্যাবল অপারেটররা গ্রাহকদের কাছ থেকে ইচ্ছামতো টাকা নিচ্ছে। ‘ডিজিটালাইজড হলে সেটিও আমরা ঠিক করে দেবে। তারা (ক্যাবল অপারেটররা) নির্দিষ্ট এলাকার বাইরেও ব্যবসা করছে। ফলে অনেক সময় সংঘর্ষের সৃষ্টি হয়,’ যোগ করেন তিনি।

‘বর্তমানে ৩৪টি টিভি চ্যানেল সম্প্রচারে আছে। সরকার অনুমোদন দিয়েছে ৪৫টির,’ উল্লেখ করে তিনি বলেন, ‘বেসরকারি টিভিগুলোতে আগে শৃঙ্খলা ছিল না। এখন শৃঙ্খলায় এনেছি।’

বিএনপি প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএনপি জনগণের স্বার্থে নয়, তারা শুধু আন্দোলন করে খালেদা জিয়া ও তারেক জিয়ার স্বার্থে।

‘জামিন পাওয়া খালেদা জিয়ার হক’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন কথার জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার জামিন দেবে কি দেবে না সেটি আদালতের বিষয়।

তিনি বলেন, ‘খালেদা জিয়া কয়েকটি মামলায় জামিন পেয়েছেন। এটিতে জামিন পাবে কিনা সেটি আদালতের বিষয়।’

মন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত। বিএনপি যেভাবে বলছে তাতে মনে হয় খালেদা জিয়াকে সরকার আটক রেখেছে। এই মামলা তো রাজনৈতিক মামলা না, এটি দুর্নীতির মামলা।’

প্রসঙ্গত, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা নতুন করে জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

এ মামলায় কারাবন্দী খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতিবেদন আগামী বুধবার বিকাল ৫টার মধ্যে জমা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যকে (ভিসি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এছাড়া এ মামলায় বিএনপি প্রধানের জামিন আবেদনের শুনানির জন্য ২৭ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেছে আদালত।

রবিবার জামিন শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মেডিকেল বোর্ডকে অ্যাডভান্স চিকিৎসার জন্য খালেদা জিয়া সম্মতি দিয়েছেন কি না, দিলে সেই চিকিৎসা শুরু হয়েছে কি না এবং তার শরীরের বর্তমান অবস্থা, এই তিন বিষয়ে জানাতে বিএসএমএমইউ ভিসিকে নির্দেশ দিয়েছে আদালত।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
শিক্ষক

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি

February 6, 2026

ঝালকাঠিতে শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

February 6, 2026
ক্ষমতা

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজনের ঘোষণা

February 6, 2026
Latest News
শিক্ষক

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি

ঝালকাঠিতে শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

ক্ষমতা

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজনের ঘোষণা

জাবের

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

আইডি কার্ড

ভোটার আইডি কার্ড অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন?

ক্ষমতা

প্রায় ১০ লাখ নতুন চাকরির প্রতিশ্রুতি বিএনপির

ইসি মাছউদ

লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে : ইসি মাছউদ

পররাষ্ট্র উপদেষ্টা

আরও দুঃসময় আসতে পারে : পররাষ্ট্র উপদেষ্টা

জামায়াত

জামায়াত ক্ষমতায় গেলে পাচার অর্থ খুঁজে বের করে রাষ্ট্রীয় তহবিলে ফেরত আনা হবে

ইসি আনোয়ারুল

সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন : ইসি আনোয়ারুল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.