
জাতীয় নির্বাচকদের সঙ্গে ধোনি এখনও কোনও কথা বলেননি। কবে তিনি ক্রিকেটে ফিরতে চান। শাস্ত্রীর কথায়, ‘ধোনি কবে ফিরবে সে সিদ্ধান্ত নিজেই নেবে। বিশ্বকাপের পর ধোনির সঙ্গে আমার কথা হয়নি। ধোনি আগে ক্রিকেট খেলা শুরু করুক। আমি এটুকু জানি বিশ্বকাপের পর ধোনি আর বাইশ গজে নামেনি। যদি বাইশ গজে নামত, তাহলে নির্বাচকদের জানিয়ে দিত। শুধু এটুকু বলব, ধোনি দেশের অন্যতম সেরা ক্রিকেটার।’
বিশাখাপত্তনম টেস্টে প্রথম একাদশে ফিরেছেন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। বাদ পড়তে হয়েছে ঋষভ পন্থকে। শাস্ত্রী ব্যাখ্যা দিয়ে বলেছেন, ‘ঋদ্ধিমান চোট পাওয়ায় ঋষভ টেস্ট দলে এসেছিল। সাহা বিশ্বের সেরা উইকেটরক্ষক। আর ঘরের মাঠে অসমান বাউন্সে অন্যতম সেরা। পন্থ অবশ্য অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে শতরান করেছে। তবে পন্থ তরুণ, তার আরও উন্নতি করতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



