
এরপর নিজেরা ব্যাট করে ম্যাচ জিতে নিয়েছে মাত্র ১ উইকেট হারিয়ে । আজকের ম্যাচে তাই জয় এসেছে ৯ উইকেটের বড় ব্যবধানে । এটাই টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় জয়।
আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৯ উইকেটের ব্যবধানে এর আগে মাত্র একবারই জিতেছিল বাংলাদেশ দল । ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ।
সেই ম্যাচে আফগানদের মাত্র ৭২ রানে অলআউট করেছিল স্বাগতিক বাংলাদেশ । পরে ব্যাট করতে নেমে শুধুমাত্র তামিম ইকবালের উইকেট হারিয়েই তারা পৌঁছে গিয়েছিল জয়ের লক্ষ্যে।
এবারের ম্যাচে অবশ্য জয়ের টার্গেট ছিলো তিন অঙ্কের । ব্রেন্ডন টেলরের ৫৯ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান করে জিম্বাবুয়ে । যা তাড়া করতে মাত্র ১৫.৫ ওভার লেগেছে বাংলাদেশের, হারিয়েছে মাত্র ১টি উইকেট, ওপেনার নাইমের ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



