Screenshot_1

Advertisement
স্পোর্টস ডেস্ক : ১১ দফা দাবি নিয়ে ক্রিকেটারদের ধর্মঘটের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে বিসিবির প্রধান কার্যালয়ে বিসিবি বস নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে আনুষ্ঠানিক বৈঠক করে বিসিবির পরিচালক ও বোর্ড কর্মকর্তারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে কথা বলেন নাজমুল হাসান পাপন।

ক্রিকেটারদের এমন হঠাৎ বিদ্রোহে অন্যান্য বোর্ড পরিচালকদের মত অবাক হয়েছেন পাপনও। বোর্ডের সাথে কোন আলাপ না করে কেন ক্রিকেটাররা খেলা বন্ধ করল তা বোধগম্য নয় বিসিবি বসের। তার মতে ক্রিকেটাররা যে দাবি তুলেছে তা বিসিবিকে বললেই সমাধান হয়ে যেত। ক্রিকেটারদের বেতন-ভাতা বৃদ্ধির দাবি নিয়ে পাপন বলেন, ‘আগে ‘এ+’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ছিল ২ লাখ। ওরা বেতন কিছুটা বাড়ানোর দাবি করে। আমি আড়াই লাখ করার কথা বলেছিলাম। তারপর একজন বলল তিন লাখ করেন। আমি এরপর ওদের বেতন চার লাখ করে দিয়েছি। ওদের যদি এখন আরও বেশি লাগে তাহলে আমাদের না বলে আগেই খেলা বয়কট করতে যাবে কেন?’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘ক্রিকেটারদের সাথে আমার সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ। ইমরুলের ছেলে অসুস্থ হল বিদেশে নেয়ার জন্য আমাকে আর্জেন্ট ভিআইপি টিকিট ম্যানেজ করে দিতে বলে আমি সেটা করে দেই। সাকিব যখন সিপিএল খেলতে উইন্ডিজে তখন ফোন করে তার খোঁজ-খবর নেই, তামিম গতসপ্তাহে জাতীয় লীগের ম্যাচে মাঠে না নামায় ফোন করে তার খোঁজ নেই। ক্রিকেটাররাও তাদের যেকোন সমস্যা হলে আমাকে বলে , এই বিষয়টা কেন ক্রিকেটাররা আমাকে বলল না তা আমি বুঝতে পারছিনা’।

এর পিছনে অন্য কারো ইন্ধন আছে বলে মন্তব্য করে পাপন বলেন, ক্রিকেটাররা জানে তারা যেসব দাবি করেছে তা আমাদের জানালে আমরা সাথে সাথেই মেনে নিব তাই তারা আমাদের না জানিয়ে খেলা বয়কট করেছে। এর পিছনে নিশ্চিত অন্যকারো ইন্ধন আছে। যারা বাংলাদেশ ক্রিকেটকে ধংস করতে চায় তারাই এই পরিকল্পনা করে দেশের ক্রিকেটের ক্ষতি করছে।’

তবে পুরো বক্তব্যে ক্রিকেটারদের কোন দাবি মানা হবে কি হবেনা এ ব্যাপারে কোন মন্তব্য করেননি পাপন।

ভিডিও : যমুনা টিভি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.