Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ক্রিকেটের নতুন নিয়মের প্রশংসায় শচীন টেন্ডুলকার
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ক্রিকেটের নতুন নিয়মের প্রশংসায় শচীন টেন্ডুলকার

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 11, 2022Updated:March 11, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) নতুন করে ক্রিকেটে অনেক পরিবর্তন আনতে যাচ্ছে। চলতি বছরের পহেলা অক্টোবর থেকে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে এমসিসি।

ক্রিকেটের নতুন নিয়মের প্রশংসায় শচীন টেন্ডুলকার
ফাইল ছবি

এমসিসির প্রস্তাবের নতুন নিয়মের দু’টিতে সমর্থন দিয়েছেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটার শচীন টেন্ডুলকার। একটি মানকান্ড আউট, আরেকটি ক্যাচ আউটে স্ট্রাইক বদলের নিয়ম।

তিনি জানান, মানকান্ড আউটের বদলে সেটি এখন থেকে রান আউট হিসেবে বিবেচিত হবে। এটি ভালো সিদ্বান্ত।

আরেকটি ক্যাচ আউটের সময় নন স্ট্রাইক প্রান্তের ব্যাটার যদি স্ট্রাইকিং প্রান্তে চলেও আসেন তার পরেও নতুন ব্যাটার এসে ব্যাটিং প্রান্তে দাঁড়াবেন। শুধু মাত্র ওভারের শেষ বলে ক্যাচ আউট হলে ব্যাটারদের প্রান্ত হবে। এটিতেও সমর্থন দিয়েছেন টেন্ডুলকার।

Advertisement

টুইটারে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় এমসিসির সিদ্ধান্তগুলোর প্রশংসা করেন তিনি।

টেন্ডুলকার বলেন, ‘এমসিসি কমিটি ক্রিকেটে কিছু নতুন নিয়ম তৈরি করেছে। আমি এগুলোর মধ্যে দু’টিকে সমর্থন করছি। প্রথমটি হলো মানকান্ড আউট। আমি সবসময় এই আউটকে মানকান্ড বলার বিরোধী ছিলাম। আমি সত্যিই খুশি, এটি পাল্টে এখন রান আউট বলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমার মতে এটিকে সবসময় রান আউট বলে গণ্য করা উচিত ছিল। এটি আমাদের সবার জন্য ভালো একটি খবর।’

টেন্ডুলকার আরও বলেন, ‘আরেকটি নিয়মকে আমি সমর্থন দিচ্ছি সেটা হলো, নতুন ব্যাটারই আসবেন এবং পরের বল তিনিই মোকাবেলা । এটা একদম ঠিক। কারণ একজন বোলার যদি একটি উইকেট নেন, তাহলে নতুন ব্যাটারের বিপক্ষে তাকে বল করার সুযোগ দেওয়া উচিত। এক্ষেত্রে এটিই সঠিক সিদ্ধান্ত।’

এছাড়াও বলে লালা ব্যবহার, ওয়াইড বল, ডেড বলেরও বেশ কিছু নিয়ম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে এমসিসি। এ সকল প্রস্তাব আইসিসির অনুমোদনের অপেক্ষা এমসিসি। সাধারণত এমসিসির প্রস্তাবে কোন পরিবর্তন ছাড়াই কার্যকর করে আইসিসি। সূত্র: বাসস

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa