Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ক্রিকেটের পর ফুটবলেও আফগানদের কাছে বাংলাদেশের হার
খেলাধুলা ফুটবল

ক্রিকেটের পর ফুটবলেও আফগানদের কাছে বাংলাদেশের হার

By iNews DeskSeptember 10, 20192 Mins Read

ক্রিকেটের পর ফুটবলেও আফগানদের কাছে বাংলাদেশের হার

Advertisement

স্পোর্টস ডেস্ক : আজ (মঙ্গলবার) তাজিস্তানের রাজধানীতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে কাতার-২০২২ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের মিশন শুরু করেছে বাংলাদেশ। দেশের কোটি কোটি চোখের নজর ছিল মধ্য এশিয়ার দেশটির রাজধানীতে- কি করেন জামাল ভূঁইয়ারা?

২৪ ঘন্টার ব্যবধানে ক্রিকেটের পর ফুটবলেও কাবলিওয়ালাদের কাছে পরাজয় ঘটলো বাংলাদেশের। শুধু প্রতিপক্ষ দেশ সেই আফগানিস্তান। চট্টগ্রাম থেকে প্রায় ৩ হাজার কিলোমিটার দুরের শহর তাজিকিস্তানের দুশানবেতে থেকেও এলো হারের খবর।

আফানিস্তানের ক্রিকেটাররা সব অংক ভুল প্রমাণ করে বাংলাদেশকে হারাতে পারলেও, একই কাজ করতে পারলেন না বাংলাদেশের ফুটবলাররা। মাঠে মিলে গেলো সহজ সমীকরণ- ফেবারিট দলটিই ঘরে ফিরেছে জয় নিয়ে। যেখানে চট্টগ্রামে জিতেছে আন্ডারডগ আফগান ক্রিকেটাররা, সেখানে দুশানবেতে আন্ডারডগ বাংলাদেশ জিততে পারলো না।

দুশানবের রিপাবলিকান সেন্ট্রাল স্টেডিয়ামে ম্যাচের ফল আফগানিস্তান ১: বাংলাদেশ : ০। তবে স্কোর এর চেয়ে তিন-চারগুন হলেও অবাক হওয়ার ছিল না। শারীরিক শক্তি আর গতিতে এগিয়ে থাকা আফগান ফুটবলাররা শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকেন। গোল পেতে ২৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, এই যা!

এ সময় ডান দিক থেকে আসা বলে ফরশাদ নুরের জোরালো হেড। বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা হাতে লাগিয়েও বাইরে পাঠাতে পারেননি। ক্রসবারের নিচের দিকে লেগে জড়িয়ে গেলো জালে। প্রথমার্ধে বল পজেশনে আফগানিস্তানের ছিল ৬০ ভাগ, বাংলাদেশের ৪০।

দ্বিতীয়ার্ধে ব্যবধানটা আরো বাড়িয়ে ৬৮ : ৩২ করে ফেলে রশিদ খানের ভাই-ব্রাদাররা। তবে গোল ব্যবধান বাড়াতে পারেনি সেটাই সান্তনা জামাল ভূঁইয়াদের। না হলে চট্টগ্রাম টেস্টের মতো দুশানবের বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের ম্যাচটিতেও বড় পরাজয় বরণ করতে হতো বাংলাদেশকে।

বাংলাদেশ ম্যাচে ফেরার মতো পরিস্থিতি একবারও তৈরি করতে পারেনি। ৫৫ মিনিটে বিপলুর পরিবর্তে এ সময়ের আলোচিত ফুটবলার রবিউল হাসানকে মাঠে নামান কোচ জেমি ডে; কিন্তু রবিউলের তো আর প্রতিদিন বৃহস্পতি আসবে না। বাংলাদেশকে সর্বশেষ দুই জয় এনে দেয়া রবিউল কি-ই বা করতে পারবেন?

আফগানিস্তান তাদের প্রথম ম্যাচে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে কাতারের কাছে। সেই ফল দেখে বাংলাদেশ কোচ বলেছিলেন, আফগানরা এশিয়ার সেরা দলটির কাছে ৬ গোল খেয়েছে। তাতে আমাদের খুশি হওয়ার কারণ নেই। আফগানিস্তানকে হারাতে হলে আমাদের দুর্দান্ত ফুটবল খেলতে হবে। সেটা পারেনি তার শিষ্যরা।

দৈহিক গঠন, শক্তি, গতি, টেকনিক- সব দিকেই বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল আফগান ফুটবলাররা। ইউরোপসহ বিভিন্ন দেশের ঘরোয়া ফুটবল খেলা আফগানরা মাঠে প্রমাণ করেছেন কেন তারা বাংলাদেশের চেয়ে র্যাংকিংয়ে ৩৩ ধাপ ওপরে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa