
জুমবাংলা ডেস্ক : ৭ কোটি ৫০ লাখ টাকা মূল্যমানের দেড় কেজি (১৫০০ গ্রাম) ওজনের ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে বিজিবি। এ সময় মো. আব্দুল মজিদ (২০) নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। কক্সবাজারের টেকনাফে ২ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা বিকালে অভিযান চালিয়ে এই মাদকের চালান আটক করে।
বুধবার সকালে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, মঙ্গলবার বিকালে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল বাজারে ক্রিস্টাল মেথ বা আইস ক্রয় বিক্রি হতে পারে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি অভিযানিক দল অভিযানে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


