Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ক্ষমতার দাপট দেখাবেন না, ক্ষমতা চিরস্থায়ী নয়: ওবায়দুল কাদের
জাতীয়

ক্ষমতার দাপট দেখাবেন না, ক্ষমতা চিরস্থায়ী নয়: ওবায়দুল কাদের

By iNews DeskMarch 7, 20202 Mins Read

ক্ষমতার দাপট দেখাবেন না, ক্ষমতা চিরস্থায়ী নয়: ওবায়দুল কাদের

Advertisement
জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুজিববর্ষ পালনের নামে কেউ ক্ষমতার দাপট দেখাবেন না। ক্ষমতা চিরস্থায়ী নয়। শুক্রবার (৬ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় এ কথা বলেন তিনি।

নেতাকর্মীদের বিনয়ী হয়ে মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, মুজিববর্ষ পালনের নামে কেউ ক্ষমতার দাপট দেখাবেন না। ক্ষমতা চিরস্থায়ী নয়। মুজিববর্ষ পালনের নামে কেউ চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মুজিববর্ষ উদ্‌যাপনে ‘আত্মপ্রচারে’ মগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে দলীয় নেতাকর্মীদের তিনি বলেন, মুজিববর্ষ পালনকালে দলের নেতাকর্মীরা অনেকে পোস্টার, লিফলেট, ব্যানার ও বিলবোর্ড করবেন। কিন্তু সেখানে নিজেদের ছবি ব্যবহার করবেন না। তবে নামটা ব্যবহার করতে পারেন। ছবি ব্যবহার যারা করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিষয়টি মনিটরিং করার জন্য দলের একটি টিম থাকবে। কে কোথায় কী করছেন সব মনিটরিং করা হবে। মুজিববর্ষ উপলক্ষে পোস্টারিং করতে গিয়ে নিজের নাম জাহির করার মতো ঘটনা যেন না ঘটে। আত্মপ্রচার করার জন্য যেন পোস্টার করা না হয়। কোথাও কোনো পোস্টারে যেন কারও ছবি না দেখি।

তিনি বলেন, অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে মুজিববর্ষ পালন করা হবে। মানুষের সঙ্গে এমন কোনো আচরণ করবেন না যাতে মানুষ মনে দুঃখ পায়। দলের এসব আদেশ অমান্য করে কেউ যদি বাড়াবাড়ি করেন তাহলে তা সহ্য করা হবে না।

নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, মুজিববর্ষ শুধু ১৭ মার্চের কর্মসূচি নয়। এটা সারা বছরের কর্মসূচি। ১৭ মার্চ বছরব্যাপী কর্মসূচির শুরু হবে। ওই কর্মসূচিতে বিদেশি অতিথিরা থাকবেন। দলীয় নেতাকর্মীরা এমন নম্র-ভদ্র আচরণ করবেন যাতে কর্মীদের আচরণে তারা দল সম্পর্কে জানতে পারে।

মুজিববর্ষ উদ্‌যাপন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর এবং ঢাকা মহানগরের দলীয় সংসদ সদস্যদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa