
রবিবার নিজ নির্বাচনী এলাকার নাজিরপুরে ব্যক্তিগত তহবিল থেকে দ্বিতীয় পর্যায় ১৫ হাজার পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠান উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদারও বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, তার মন্ত্রণালয় ডিম, মাছ, দুধ, মুরগি এবং মাংস সরবরাহের চেইন ঠিক রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে একদিকে যেমন মানুষ পুষ্টিকর খাবার খেতে পারবে, অন্যদিকে খামারিরাও উপকৃত হবেন। সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এই মুহূর্তে অস্বচ্ছল মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য আহবান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



