Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home কয়েক ডজন বিমান দিয়ে সিরিয়ায় হামলা চালালো ইসরায়েল
আন্তর্জাতিক

কয়েক ডজন বিমান দিয়ে সিরিয়ায় হামলা চালালো ইসরায়েল

By Mohammad Al AminNovember 22, 2019Updated:November 22, 20192 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার অভ্যন্তরে ইরানি আল-কুদস বাহিনী ও দেশটির সরকারি বাহিনীর ঘাঁটিতে কয়েক ডজন বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার সিরিয়ার দিক থেকে ইসরায়েলে কয়েকটি রকেট ছোড়া হয়। বুধবারের হামলাকে আগের দিনের হামলার জবাব বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইসরায়েলি বিমান হামলায় দুজন সাধারণ নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা। অন্যদিকে সিরিয়ার রাজধানী দামেস্কের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলের নিক্ষিপ্ত অধিকাংশ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দেয়ার কথা জানিয়েছে এ সংবাদ সংস্থা। তবে এ হামলায় অনেক সাধারণ মানুষ আহত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে মঙ্গলবার সিরিয়া থেকে ইসরায়েলের দিকে ছোড়া চারটি রকেট ভূপাতিত করার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। অন্যদিকে নিজেদের ক্ষেপণাস্ত্র হামলা প্রসঙ্গে বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু বলেন, আমাদের ওপর কেউ হামলা চালালে তাদের ওপর পাল্টা হামলা চালানোর বিষয়টি আমি আগেই স্পষ্ট করেছি। আগের দিন আমাদের দিকে রকেট নিক্ষেপের জবাবে আজ (বুধবার) আমরা সিরিয়ায় দেশটির সরকারি ও সেখানে অবস্থানরত ইরানি আল-কুদস বাহিনীর ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছি।

প্রসঙ্গত, ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় কয়েকশ হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটিতে ইরানি আল-কুদস বাহিনীর অবস্থান ও লেবাননের হিজবুল্লাহকে তেহরানের অস্ত্র সরবরাহের কারণে সেখানে উপর্যুপরি হামলা চালিয়ে আসছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

এদিকে এক টুইটার বার্তায় ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অ্যাভিচে আদর্যাই বলেন, আমাদের যুদ্ধবিমান সিরিয়ার কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আমরা সিরিয়ার ক্ষেপণাস্ত্র স্থাপনা, প্রধান প্রধান সামরিক দপ্তর, অস্ত্রাগার ও কিছু সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছি।

আদর্যাই বলেন, সিরিয়ায় যে ইরানি আল-কুদস বাহিনীর উপস্থিতি রয়েছে, গতকাল (মঙ্গলবার) সেখান থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে রকেটটা নিক্ষেপ তারই প্রমাণ। ইরানি বাহিনীই ওই হামলা চালিয়েছে। আমরা বারবার বলে আসছি, সিরিয়ায় ইরানি বাহিনীর উপস্থিতি ইসরায়েলের নিরাপত্তা, এ অঞ্চলের স্থিতিশীলতা এবং খোদ সিরীয় সরকারের জন্য হুমকিস্বরূপ।

অন্যদিকে সিরিয়ার ইরানি সামরিক ঘাঁটিতে হামলা চালালেও এর কাছাকাছি রুশ সামরিক ছাউনিতে হামলা চালায়নি ইসরায়েল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে লড়া রুশ সামরিক বাহিনী গতকালের ইসরায়েলি হামলার সমালোচনা করেছে।

খবর: রয়টার্স ও বিবিসি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক ইসরায়েল, কয়েক চালালো ডজন দিয়ে’ বিমান সিরিয়ায় হামলা
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

February 6, 2026
উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

February 5, 2026
ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

February 5, 2026
Latest News
'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.