Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় খালেদা জিয়া ও তারেক রহমানের কাছে ক্ষমা চাইলেন মির্জা আব্বাস
জাতীয়

খালেদা জিয়া ও তারেক রহমানের কাছে ক্ষমা চাইলেন মির্জা আব্বাস

By Sibbir OsmanFebruary 8, 2021Updated:February 8, 20212 Mins Read

খালেদা জিয়া ও তারেক রহমানের কাছে ক্ষমা চাইলেন মির্জা আব্বাস

Advertisement
জুমবাংলা ডেস্ক: দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘মুক্ত’ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রবিবার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার তৃতীয় কারাবন্দী দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করে বিএনপি। সেখানে বক্তব্য দেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা আব্বাস।

এ সময় তিনি বলেন, ‘আমরা শুরুতেই ক্ষমা চাই খালেদা ও তারেক রহমানের কাছে। কারণ, আমরা তাদের মুক্ত করতে পারি নাই। তবে চিরদিন তারা বন্দি থাকবেন না। তাদের আমরা অবশ্যই মুক্ত করব।

স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়া আজ তিন বছর ধরে কারাগারে, আবার কখনও ‘গৃহবন্দি’। সরকারের ইচ্ছায় আদালত কর্তৃক শাস্তির নামে তার সঙ্গে অন্যায় করা হচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে খালেদার মুক্তি দরকার।

তিনি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরায় যা প্রকাশ করা হয়েছে, তা এমন দুর্নীতির এক শ ভাগের এক ভাগ। তথ্য প্রমাণ দিয়ে সরকারের প্রমাণ করতে হবে আলজাজিরা ঠিক নয়।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবীবুন নবী খান সোহেল বলেন, গত তিন বছর আগে যখন খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়, তখন ‘আওয়ামী গুন্ডা বাহিনী’ দিয়ে ঢাকা ভরে ফেলা হয়েছিল। আমরাও রাজপথ ছাড়ি নাই।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ কেন্দ্রীয়, মহানগরী ও বিভিন্ন পর্যায়ের নেতারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa