
মন্ত্রী বলেন, ‘যে দলের নেত্রী দিল্লী গিয়ে পানির হিস্যার কথা ভুলেই যায়, সে দল তো পানি নিয়ে কথা বলার নৈতিক অধিকারই রাখে না।’ ‘বাংলাদেশ ফেনী নদীর পানি ভারতকে দিয়ে দিয়েছে’- মীর্জা ফখরুলের এমন মন্তব্যের জবাবে ড. হাছান বলেন, ‘ভারতবিরোধিতাই হচ্ছে বিএনপি’র রাজনীতির মূল প্রতিপাদ্য। কোনো অবস্থাতেই ফেনী নদীর পানি দিয়ে দেয়া হয়নি। এনদীর কিছু পানি তারা পান করার জন্য আগে থেকেই ব্যবহার করে আসছিলো, আমরা বরং সেটাকে ফ্রেমওয়ার্কের মধ্যে এনেছি। নদীর পানিপ্রবাহের দুইশত ভাগের মাত্র একভাগ তারা পানীয় হিসেবে ব্যবহার করবে।’
‘সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্যভবিএনপি মহাসচিবের ডাক’ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি-ঐক্যফ্রন্ট তেল ও জলের মতো ঐক্য করার চেষ্টা করেছে, নির্বাচনেও তারা সফল হয়নি। বরং তাদের মধ্যে অবিশ্বাস, অনৈক্য আর ভাঙন ধরেছে। আমি তাদেরকে বলবো, আগে নিজেদের ঐক্য ধরে রাখার চেষ্টা করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



