Advertisement
জুমবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশেই সুচিকিৎসা পাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৩১ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মাদকমুক্ত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় তিনি বলেন, খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবি অমূলক।

এর আগে রোববার (৩০ মে) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে এসেছে, দু-একদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এ সময় সরকার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে বলেও অভিযোগ করেন ফখরুল।

এর আগে শুক্রবার (২৮ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান দলটির চেয়ারপারসন বৃহস্পতিবার রাত থেকে জ্বরে আক্রান্ত।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সচেতনভাবে উদার ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে একদলীয় শাসনের পথে হাঁটছে। তারা সুপরিকল্পিতভাবে রাজনীতির পরিবেশ নষ্ট করছে। তাই গণতন্ত্রের পরিবেশ পুনরুদ্ধারে শুধু বিএনপি নয়, গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।

গত ১৪ এপ্রিল করোনাভাইরাসের আক্রান্ত হন খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শে ২৭ এপ্রিল থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে তাকে সিসিইউতে নেওয়া হয়।

তিন দফা পরীক্ষার পর করোনা নেগেটিভ হন খালেদা জিয়া। পোস্ট কোভিড জটিলতায় ভোগায় তাকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.