Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় খালেদা জিয়া নতুন করে কঠিন সিদ্ধান্ত জানিয়ে দিলো নেতাকর্মীদের
জাতীয়

খালেদা জিয়া নতুন করে কঠিন সিদ্ধান্ত জানিয়ে দিলো নেতাকর্মীদের

By iNews DeskApril 16, 20202 Mins Read

খালেদা জিয়া নতুন করে কঠিন সিদ্ধান্ত জানিয়ে দিলো নেতাকর্মীদের

Advertisement
দুই বছরেরও বেশি সময় পর কারামুক্ত হয়ে গুলশানের বাসভবনে পৌঁছে কোয়ারেন্টাইনে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

গত বৃহস্পতিবার রাত ৯টায় শেষ হয়েছে কোয়ারেন্টাইন। তবে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও কোয়ারেন্টাইনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। সেজন্য কারামুক্ত হওয়ার ২২ দিন পর হলেও এখনো দলের কোন নেতাকর্মীকে দেয়া হয়নি সাক্ষাতের অনুমতি। পরিবারের কেবল দু’জন সদস্য সকালে ও বিকেলে পৃথকভাবে তাঁর সাথে দেখা করছেন।

করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী ঈদুল ফিতরের আগে কারো সাথে তিনি দেখা করবেন না বলেও জানিয়ে তাঁর পরিবারের স্বজনরা। শারীরিক নানা অসুস্থতার কারণে কারাবন্দী অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। মানবিক বিবেচনায় গত ২৫ মার্চ তাকে ৬ মাসের জামিন দিয়েছে সরকার। কারামুক্ত হওয়ার পর বিএসএমএমইউ থেকে গিয়ে ওঠেন গুলশানের ভাড়া বাসভবন ফিরোজায়। ওইদিনই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের একটি টিম তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং কোয়ারেন্টাইন শেষ না হওয়া পর্যন্ত বিএসএমএমইউ’র চিকিৎসা চালিয়ে যেতে বলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার অন্যতম ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম ভীষণ অসুস্থ। তার চিকিৎসা জরুরি। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। কিন্তু সার্বিক পরিস্থিতি এমন যে, এখন এটি সম্ভব হচ্ছে না। বেগম জিয়ার কোয়ারেন্টাইন গত ৯ মার্চ শেষ হলেও করোনা পরিস্থিতির কারণে আবারও তিনি কোয়ারেন্টাইনেই থাকছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্বজনদের সূত্রে জানা যায়, বেগম খালেদা জিয়া শারীরিকভাবে ভীষণ অসুস্থ রয়েছে। কোয়ারেন্টাইন শেষ হলেও এখনো তিনি (খালেদা জিয়া) কারো সাথে দেখা করবেন না। আগামী ঈদের আগে নেতাকর্মীদের সাথে দেখা করার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বজনরা। এই সময়ে কেবল বোন সেলিমা ইসলাম ও ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা পৃথকভাবে তার সাথে সাক্ষাত করছেন। সকালে ভাইয়ের স্ত্রী কানিজ ফাতিমা এবং সন্ধ্যায় বোন সেলিমা ইসলাম। এছাড়া সাথে রয়েছেন গৃহকর্মী ফাতেমা এবং নার্স। তারাই সাবেক প্রধানমন্ত্রীর দেখভাল করছেন এবং সার্বিক বিষয় তত্ত্বাবধান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
Logo

১২-২০ গ্রেডের চাকরিজীবীদের বড় সুখবর দিল সরকার

July 11, 2026
পরিবেশমন্ত্রী

উন্নয়ন হবে প্রকৃতির সঙ্গে সহাবস্থানে: পরিবেশমন্ত্রী

July 11, 2026
ইউনিলিভার

মাঠ পর্যায়ের অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছে ইউনিলিভার

July 11, 2026

Latest News

Logo

১২-২০ গ্রেডের চাকরিজীবীদের বড় সুখবর দিল সরকার

পরিবেশমন্ত্রী

উন্নয়ন হবে প্রকৃতির সঙ্গে সহাবস্থানে: পরিবেশমন্ত্রী

ইউনিলিভার

মাঠ পর্যায়ের অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছে ইউনিলিভার

Rain

ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

Logo

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

তথ্যমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া : তথ্যমন্ত্রী

Sheikh Hasina

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa