Advertisement
জুমবাংলা ডেস্ক : ক্ষমতা হারানোর ভয়ে দেশনেত্রী বেগম জিয়াকে জনসম্মুখে কথা বলতে দেয়া হচ্ছে না। তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। তারা জানে বেগম জিয়া জনসম্মুখে কথা বললে তাদের পায়ের নিচে মাটি থাকবে না। সোমবার (১১ জানুয়ারি) বগুড়া সদরের ১১টি ইউনিয়নের গরীব ও অসহায় নেতাকর্মীদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ।

বগুড়া সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সোলায়মান আলীর সভাপতিত্বে ও বগুড়া সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নামুজা ইউপি চেয়ারম্যান এস এম রাসেল মামুনের পরিচালনায়

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সদর উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা আক্তার প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.