জুমবাংলা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন অস্ট্রেলিয়া পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য আবিগেল বয়েড।

খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দিতে সোমবার এ চিঠি লেখেন সিডনির নিউ সাউথ ওয়েলস থেকে নির্বাচিত গ্রিনসের এই এমপি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে এই নারী এমপি লিখেছেন— ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়োজনীয় চিকিৎসার বিষয়ে মানবিক পদক্ষেপ নিতে বাংলাদেশের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হিসেবে আপনার প্রতি অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সদস্য হিসেবে আমরা আহ্বান জানাচ্ছি।’

এতে বলা হয়— সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে দেওয়া মুক্তির সময় বাড়ানো এবং জরুরি চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে তার পরিবার।

Advertisement

চিঠিতে আরও বলা হয়— সাবেক এই প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনিজনিত নানা জটিলতায় ভুগছেন। গত কয়েক মাস ধরে তিনি ঢাকার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

অস্ট্রেলিয়া পার্লামেন্টের উচ্চকক্ষের এই এমপি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিশীল পরিস্থিতি সবার জ্ঞাত। খালেদা জিয়ার পরিবারের আবেদন মঞ্জুর এবং তাকে বিদেশে জরুরি চিকিৎসাসেবা নেওয়ার অনুমতি দিতে আপনার (শেখ হাসিনা) প্রতি আমরা আবেদন জানাচ্ছি।

তিনি বলেন, খুবই সংকটজনক এই মুহূর্তে খালেদা জিয়ার মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে আপনার প্রতি আমরা আহ্বান জানাই। যদি বন্দি অবস্থায় তিনি মারা যান, সেটা ব্যক্তিগতভাবে খালেদা জিয়ার জন্য এবং তার পরিবারের জন্য ট্র্যাজেডি হয়ে থাকবে। অনুগ্রহ করে খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা পাওয়ার অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করুন।

গত ১৩ নভেম্বর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এভারকেয়ারের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ মেডিকেল টিম তার চিকিৎসা সেবা দিচ্ছেন। ৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এর আগে অসুস্থতার জন্য টানা ২৬ দিন ওই হাসপাতালে চিকিৎসা শেষে গত ৭ নভেম্বর বাসায় ফেরেন তিনি। এর আগে গত এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি।

মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, গত মঙ্গলবার থেকে প্রতিদিনই খালেদা জিয়ার কমবেশি রক্তক্ষরণ চলছে। তবে এর আগে বড় আকারের তিন দফায় যেভাবে রক্তক্ষরণ হয়েছে, এবার সেভাবে হচ্ছে না। কিন্তু যে পরিমাণে হচ্ছে, তাও তার মতো একজন বয়স্ক এবং অন্যান্য রোগে আক্রান্ত রোগীর পক্ষে সামাল দেওয়া কষ্টসাধ্য।

খালেদা জিয়ার চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন আগের মতোই আছেন। শারীরিক দুর্বলতা ও রক্তক্ষরণ সব আগের মতোই আছে।

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.