
Advertisement
সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ বিএনপি চেয়ারপারসনকে সুচিকিৎসা দিতে ব্যর্থ। গতকাল খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা সাক্ষাৎ করেছেন। তিনি উন্নত চিকিৎসা চেয়েছেন এবং বলেছেন চিকিৎসা করাতে চান।
বিএনপি মহাসচিব বলেন, প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার ডাক্তারদের টিম বেগম খালেদা জিয়াকে দেখার কথা থাকলেও এখন তাকে দেখতে যাচ্ছেন না। তিনি গুরুতর অসুস্থ তবুও তার সঙ্গে এ ধরনের আচরণ করা হচ্ছে।
তিনি বলেন, যে ধরনের মামলায় খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে সে ধরনের মামলায় অন্য সবাই জামিনে আছে কিন্তু তাকে আটকে রাখা হয়েছে। সরকার রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তিনি গুরুতর অসুস্থ, ১০ পা এগিয়ে টয়লেটে যেতে পারছেন না। তাকে মুক্তি না দিলে সরকার দায়ী থাকবে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



