Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় খালেদাকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দিতে সরকার আন্তরিক : তথ্যমন্ত্রী
জাতীয় রাজনীতি স্লাইডার

খালেদাকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দিতে সরকার আন্তরিক : তথ্যমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 13, 2020Updated:February 13, 20202 Mins Read
হাছান মাহমুদ
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে সরকার অত্যন্ত আন্তরিক।

সকালে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনে বিশ্ব বেতার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে কিনা- এ বিষয়ে  ড. হাছান মাহমুদ বলেন, আমরা পত্র-পত্রিকায় দেখেছি তার পরিবার থেকে প্যারোলে মুক্তি চাওয়া হয়েছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি। এ বিষয়ে মির্জা ফখরুলকে জিজ্ঞাসা করা হলেও তিনি কিছু বলেননি।

খালেদা জিয়া ৫ মিনিটও দাঁড়াতে পারছেন না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার এ সমস্যাটি পুরনো সমস্যা। এই সমস্যা নিয়ে দু’বার প্রধানমন্ত্রী হয়েছেন, বিরোধীদলের নেত্রী ছিলেন এবং এই সমস্যা নিয়েই তিনি আন্দোলন করেছেন। এ সমস্যাটি তার নতুন করে হয়নি।

Advertisement

ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার সমস্যা নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে। তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। কোনও কয়েদির ইচ্ছামতো গৃহপরিচারিকা নিয়ে কারাগারে আছেন ইতিহাসে এরকম ঘটনা নেই। তিনি তার ইচ্ছামতো গৃহপরিচারিকা নিয়ে আছেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশ ও জাতি গঠনে রেডিও ভূমিকা রাখছে। রেডিও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজেই পৌঁছাতে পারে। শুধু সংবাদ নয়, বিনোদন থেকে শুরু করে কৃষি সংবাদসহ জাতি গঠনে সব কিছুই রেডিওর মাধ্যমে জানা যায়।

র‌্যালিতে তথ্য সচিব কামরুল নাহার, বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদারসহ বাংলাদেশ বেতারের সর্বস্তরের কর্মকর্তা, শিল্পী-কলাকুশলী ও সংবাদ পাঠক-পাঠিকা অংশ নেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa