Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় খালেদার সাজা নিয়ে অনেকে রাজনীতি করার চেষ্টা করছে : প্রধানমন্ত্রী
জাতীয় রাজনীতি

খালেদার সাজা নিয়ে অনেকে রাজনীতি করার চেষ্টা করছে : প্রধানমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 30, 2019Updated:November 30, 20192 Mins Read
শেখ হাসিনা
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বলেছেন, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজাকে অনেকে রাজনৈতিক রং মেশানোর চেষ্টা করছে। খবর ইউএনবি’র।

প্রধানমন্ত্রী বলেন, ‘এটা কোনো রাজনৈতিক মামলা নয়… এটা সম্পূর্ণভাবে দুর্নীতির মামলা। তবে, অনেকেই এটাতে রাজনৈতিক রং মেশাতে চান। আমরা রাজনৈতিক কোনো উদ্দেশ্যে তার বিরুদ্ধে কোনো মামলা দেইনি।’

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।

খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এতিমের জন্য আসা টাকা তাদের না দিয়ে খালেদা জিয়ার নিজের অ্যাকাউন্টে জমা করা হয়েছে।

তিনি বলেন, সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকার এতিমের টাকা আত্মসাতের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছিল। ‘সে মামলার রায়ে সাজা পেয়ে তিনি এখন জেলে আছেন।’

সম্প্রতি হাইকোর্টের সামনে বিএনপি নেতা-কর্মীদের বাস ভাঙচুরের ঘটনার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, কোনো কারণ ছাড়াই তারা হঠাৎ করে এ হামলা করে। ‘বিএনপির নেতা-কর্মীদের জন্য এটা নতুন কিছু নয়… তাদের এসব করার অভ্যাস আছে।’

২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালে বিএনপির সহিংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীরা দেশের মানুষ ও সম্পদের ওপর বারবার হামলা চালিয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ঢাকা উত্তর সিটি আওয়ামী লীগের সভাপতি একেএম রহমতউল্লাহ বক্তব্য দেন।

ঢাকা উত্তর সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান ঢাকা সিটির প্রতিবেদন তুলে ধরেন এবং ঢাকা দক্ষিণ সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের মেয়র সাঈদ খোকন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন ২০১২ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026

Latest News

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa