Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘খালের দায়িত্ব আমাদের দিলে আমরা পুনরুদ্ধার করব’
জাতীয়

‘খালের দায়িত্ব আমাদের দিলে আমরা পুনরুদ্ধার করব’

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 22, 2020Updated:July 22, 20203 Mins Read
‘খালের দায়িত্ব আমাদের দিলে আমরা পুনরুদ্ধার করব’
ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : রাজধানীর জলাবদ্ধতা নিরসন কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম। যথাযথভাবে কাজ হয়নি বলে মনে করেন তিনি।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি ও ডিএসসিসি) মেয়রদের নিয়ে পৃথকভাবে রাজধানীর জলাবদ্ধতার স্থানগুলো পরিদর্শন করেন এলজিআরডি মন্ত্রী। পরিদর্শনকালে দুই মেয়রই খালের দায়িত্ব নিজেদের অধীনে চেয়েছেন।

বুধবার (২২ জুলাই) বিকালে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে কারওয়ান বাজার এলাকায় পরিদর্শন করেন স্থানীয় সরকার মন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘পানি নিষ্কাশন ব্যবস্থার ত্রুটি ছিল।’

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘দক্ষিণের মেয়রসহ আমি বলেছি ওয়াসা থেকে আমাদেরকে খালগুলো দিয়ে দিন। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। আমরা কথা দিতে পারি, এ খাল আমরা পুনরুদ্ধার করব।’

কারওয়ান বাজারের টিসিবি ভবনের সামনে এলজিআরডি মন্ত্রী বলেন, ‘আগে যে পরিকল্পনা নিয়ে কাজ করা হয়েছে, অর্থাৎ ড্রেনের পাইপ যত মোটা করা হয়েছে, যতটুকু পানি ধারণ ক্ষমতা সম্পন্ন করা হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে তার চেয়ে আরও বেশি স্পেস লাগবে। কতগুলো বিষয়ে কাজ করা দরকার। যেমন খাল ভালো করে পরিষ্কার করা। যদিও আমরা এসব বিষয়ে প্রথম থেকে পদক্ষেপ নিয়েছি। কিন্তু সবগুলো এখনো ঠিকমতো পরিষ্কার হয় নাই। এ জন্য আমি আজ মাঠে পরিদর্শনে এসেছি। যে সব তথ্য পাচ্ছি, সে অনুযায়ী একটা স্থায়ী সমাধানের জন্য আস্তে আস্তে আগাবো। পানি নিষ্কাশন ব্যবস্থার ত্রুটি ছিল। যেমন এখানে পানি আউটলেট হওয়ার মতো যথেষ্ট স্পেস নাই। অর্থাৎ যে ব্যবস্থাপনা আছে, এ ব্যবস্থাপনার ত্রুটি আছে। এখানে আরও বর্ধিত ব্যবস্থাপনা লাগবে। আমরা ভবিষ্যতে এসব প্রকল্প নিয়ে কাজ করব। যত তাড়াতাড়ি সম্ভব শহরের মানুষ যাতে দুর্ভোগের সম্মুখীন না হয়, সে জন্য চেষ্টা করব।’

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা গতবার যখন এসেছিলাম, তখন মাছরাঙ্গা টেলিভিশনের সামনে পানি জমে ছিল। এখন পানি কিন্তু জমে না। কালশীর জলাবদ্ধতার সমাধানও আমরা করেছি। আমরা কাওলা খাল নিজেদের উদ্যোগে খনন করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদেরকে খালগুলো দিয়ে দিন। আমরা কথা দিতে পারি, খালগুলো আমরা পুনরুদ্ধার করব। ড্রেন থেকে খাল এবং খাল থেকে নদীতে আমরা সংযোগ করব। আমরা দেখেছি কারওয়ান বাজারে গতকাল কোমর পানি ছিল। কি জন্য ছিল? আমরা ব্যাখ্যা করেছি।’

মেয়র বলেন, ‘এখানে মাস্টার প্ল্যান করতে হবে দুটো। একটা হচ্ছে সাফিসিয়েন্ট পাম্প লাগাতে হবে, যাতে পানি হাতিরঝিল থেকে পানি ওপারে যায়। আর আমাদের কানেক্টিভিটি আরও স্ট্রং করতে হবে। আমরা দেখেছি মগবাজারের কি অবস্থা। আমি মন্ত্রীকে বলেছি ঢাকা শহরের যেসব জায়গায় এই মুহূর্তে পানি জমছে কারওয়ান বাজার, মগবাজার, মিরবাগ, মধুবাগ। আমরা একটা প্রজেক্ট নিয়েছি। এটির যদি অনুমোদন পেয়ে যাই, ইনশাল্লাহ কথা দিতে পারি আগামী বছর এই এলাকায় পানি জলাবদ্ধতা তৈরি হবে না। আমরা ২৬টি জায়গা চিহ্নিত করেছি। কথা দিতে পারি, এই বর্ষাতে আমরা দশটি এলাকা ঠিক করে ফেলতে পারব।’

পরিদর্শনকালে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দীন উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
কৃষক কবির হোসেন

আলোচিত সেই কৃষক কবির হোসেন আর নেই

June 23, 2026
Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

June 23, 2026
BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

June 23, 2026

Latest News

কৃষক কবির হোসেন

আলোচিত সেই কৃষক কবির হোসেন আর নেই

Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa